Loading live market data...
Loading active stocks...
Connecting...

হিঙ্গলগঞ্জ ও নদিয়াতে পর পর পথ দুর্ঘটনা, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ: উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ টু লেবুখালী রুটের বাঁকড়া বিএসএফ রোডের পাশে প্রাণঘাতী দুর্ঘটনার কবলে মারুতি সুজুকি গাড়ি।উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের বাঁকড়া বিএসএফ রোডের পাশে হাসনাবাদ(Hasnabad) টু লেবুখালী পি ডব্লিউ ডি রোডের উপরে ঘটে গেল এক প্রাণঘাতিক দুর্ঘটনা। যার কবলে পড়ল মারুতি সুজুকি লাল রঙের। যার গাড়ি নম্বর WB22L6650। গাড়িটি গতকাল রাত্রিবেলা হাসনাবাদের দিক থেকে ছুটে আসছিল ।

নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই বাঁকড়া(Bakura) বিএসএফ রোডের পুকুরের পাশে একটি খেজুর গাছের গায়ে সজোরে ধাক্কা মারে এবং তাতে গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। সূত্র মারফত জানা যায়, রাত্রিবেলাতে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা হিঙ্গলগঞ্জ থানাতে খবর দিলে পুলিশ আসে ঘটনার স্থলে। ততক্ষণে গাড়িটির ড্রাইভার নিখোঁজ হয়ে যায়। কেউ আহত বা নিহত হয়েছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি। শুধুমাত্র কি দুর্ঘটনা না এর নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ সবটাই তদন্ত করে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। অন্যদিকে নদীয়া জেলায় লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মিন্টু দাস। বয়স ৩৩ বছর। বাড়ি নবদ্বীপ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মনিপুর ঘাট রোড এলাকায়।

মৃত ওই যুবক একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,কৃষ্ণনগর থেকে অফিসিয়াল কনফারেন্স সেরে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে ভালুকা বটতলা এলাকায় রাজ্য সড়কে(State High Way) কৃষ্ণনগরগামী একটি লরির সাথে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার স্থলেই মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ। শুক্রবার শক্তিনগর জেলা হাসপাতালে দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের