বাড়ছে এইচআইভি, নেপথ্যে কী পরিযায়ী শ্রমিক? দাবি স্বাস্থ্যকর্তাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্রমশ বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা। কোচবিহার জেলায় দিনে দিনে বাড়ছে এই আক্রান্তের সংখ্যা। গত সাত মাসে নতুন করে ২০০ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ২৩ জন গর্ভবতী। জেলায় এই মুহূর্তে পজ়িটিভ রোগীর মোট সংখ্যা প্রায় আড়াই হাজারের বেশি। আজ বিশ্ব এইডস দিবসে এই পরিসংখ্যান সামনে আসতেই চিন্তার ভাঁজ পড়ছে স্বাস্থ্যকর্তাদের কপালে।

১৯৮৮ সাল থেকে ১লা ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সেই সঙ্গে চলে সচেতনতা মূলক প্রচারও। ২০২৩–এর ১ এপ্রিল থেকে ২০২৪–এর ৩১ মার্চ পর্যন্ত কোচবিহারে ৩২৯ জন এইচআইভি পজ়িটিভ। চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে আরও ২০০ জন আক্রান্ত। তবে স্মপ্রতি এই মাত্রা অতিরিক্ত পজিটিভ রিপোর্ট সামনে আসতেই এক নয়া কারণ তুলে ধরেছেন স্বাস্থ্য আধিকারিকরা। জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানান, ‘পরিযায়ী শ্রমিকদের অনেকেই এইচআইভি পজ়িটিভের লক্ষণ দেখা যাচ্ছে। জেলার একটি বড় অংশের মানুষ ভিন রাজ্যে কাজের সূত্রে যান। সেখানে অনিয়ন্ত্রিত যৌনজীবনই ডেকে আনছে এইচআইভি। অসুস্থ হয়ে কোচবিহারে ফিরে চিকিৎসা করছেন। ফলে পরিসংখ্যানে তার প্রভাব পড়ছে।’

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে এআরটি (অ্যান্টি রেক্টোভাইরাল থেরাপি) সেন্টারে পজি়টিভ রোগীদের কাউন্সেলিং করা হয়। পাশাপাশি তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাও করা হয়। চিকিৎসা চলাকালীন মাঝপথে অনেকে ওষুধ খাওয়া, চিকিৎসা বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। কোচবিহারে বেশ কয়েকজন রোগীর কেস হিস্ট্রি স্টাডি করে এই তথ্য উঠে এসেছে। কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস বলেন, ‘সচেতনতাই এই রোগের মূল ওষুধ। গর্ভবতী মহিলাদের রক্তের এইচআইভি পরীক্ষা করানোর ফলেই এই কেসগুলো সামনে এসেছে। তাঁদের আলাদা করে যেমন চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, তেমনই শিশুর জন্মের পরেও তাদের পরীক্ষাও করা হচ্ছে।‘

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল