মেয়ে-জামাইয়ের কাছে সর্বস্ব হারিয়ে ঘরছাড়া মা, অভিযোগ দায়ের থানায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তি কেড়ে নেওয়ার অভিযোগ! এবার নিজের মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেন ৭৩ বছর বয়সী পার্বতী ঘোষ। বৃদ্ধার অভিযোগ, তাঁকে না খাইয়ে রাখা হচ্ছে। থাকার সঠিক ব্যবস্থা নেই, এমনকি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হয় না। অথচ তাঁর সমস্ত সম্পত্তি কৌশলে হাতিয়ে নিয়েছে মেয়ে ও জামাই।

পার্বতী দেবীর দাবি,  প্রথমে তাঁকে দিয়ে জোরপূর্বক নথিতে সই করিয়ে তাঁর বাড়ি ও সম্পত্তি নিজেদের নামে করে নেয় মেয়ে ও জামাই। এরপর সেই সম্পত্তি বিক্রিও করে দেয় তারা। কিন্তু বিক্রির অর্থের একাংশও তাঁকে দেওয়া হয়নি। বর্তমানে তিনি সম্পূর্ণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এমনকি বিধবা ভাতার টাকাও তাঁর হাতে আসে না বলে অভিযোগ।

পার্বতী দেবী আরও বলেন, প্রতি মাসে তাঁকে সই করিয়ে মেয়ে নিজেই কাউন্টারে গিয়ে সেই টাকা তুলে নিয়ে আসে। পোশাক বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসও ঠিকমতো দেওয়া হয় না তাঁকে।নিজের বাড়ি বিক্রি হয়ে যাওয়ার পর বাধ্য হয়ে এখন মেয়ের বাড়িতেই থাকতে হচ্ছে তাঁকে। তবে সেখানে মানসিক ও শারীরিকভাবে চরম অবহেলার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন বৃদ্ধা। এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পার্বতী ঘোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা