সবজির আগুন দাম, পড়ুয়ারা ভালো খাবার দিতে স্কুলেই আলু চাষ শিক্ষকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিড-ডে মিলের জন্য মাত্র ৭৪ পয়সা বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র। আর অন্যদিকে এখন বাজারে  মূল্যবৃদ্ধি । সামান্য আলু বা পিঁয়াজ কিনতে গেলেই মাথায় হাত পড়ছে আমজনতার। এই পরিস্থিতিতে এবার পড়ুয়াদের যাতে মিড- ডে মিলে ভালো খাবার খাওয়ানো যায় সেইজন্য নজিরবিহীন উদ্যোগ নিল স্কুল শিক্ষকেরা। এবার স্কুলের জমিতেই আলুর বিজ পুঁতে চাষ করতে শুরু করল শিক্ষক – শিক্ষিকারা। এমনই ঘটনা ঘটেছে হুগলির গোঘাট হাইস্কুলে।

এই প্রসঙ্গে স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, মিড–ডে মিলের যা বরাদ্দ, তাতে পড়ুয়াদের ভালো খাবার দেওয়া যায় না। আর আলুর দাম এখন লাগামছাড়া। সেইজন্য আমরা চাষের কাজে হাত লাগিয়েছি , যাতে পড়ুয়াদের মিড- ডে মিলে ভালো খাবার দেওয়া যেতে পারে। অন্যদিকে, ক্লাস নষ্ট না–করে স্যরদের আনাজ ফলাতে মাঠে নামাকে অবাক চোখেই দেখছে স্কুলের পড়ুয়ারা।  একথায় শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের অভিভাবকদের একাংশ।

উল্লেখ্য, ডিসেম্বর থেকে প্রাথমিকে ৭৪ পয়সা বরাদ্দ বেড়ে হয়েছে ৬ টাকা ১৯ পয়সা। উচ্চ প্রাথমিকে ১ টাকা ১২ পয়সা বাড়িয়ে করা হয়েছে ৯ টাকা ২৯ পয়সা। মাত্র ৭৪  পয়সা বেড়েছে বরাদ্দ। আর তাতেই ক্ষুব্ধ হয়েছে শিক্ষামহলের একাংশ। তাই এবার পড়ুয়াদের  কথা চিন্তা করে স্কুলের জমিতে আলু , শাক, ফুলকপি, বাঁধাকপির চাষ করা শুরু করে দিলেন শিক্ষক – শিক্ষিকারা।

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র