মুম্বইয়ের যোগাশ্রমে গিয়ে রহস্যময় মৃত্যু, চুঁচুড়ায় ফিরল সঙ্গীতার নিথর দেহ

মুম্বইয়ে গিয়ে রহস্য মৃত্যুর শিকার হয়েছেন বাংলার যুবতী। হুগলি চুঁচুড়ার বাসিন্দা ওই যুবতীর নাম সঙ্গীতা চক্রবর্তী, বয়স ৩১ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: মুম্বইয়ে গিয়ে রহস্য মৃত্যুর শিকার হয়েছেন বাংলার যুবতী। হুগলি চুঁচুড়ার বাসিন্দা ওই যুবতীর নাম সঙ্গীতা চক্রবর্তী, বয়স ৩১ বছর। বুধবার সকালের বিমানে সঙ্গীতার দেহ কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। তবে মুম্বইয়ে গিয়ে বঙ্গতনয়ার মৃত্যুর কারণ এখনও ধোঁয়াশায় ঢাকা। যদিও তাঁর পরিবারকে জানানো হয়েছিল যে, বাঁধের জলে পা ভেজানোর সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সঙ্গীতার। কিন্তু এখনও তা স্পষ্ট নয়।

বুধবার সকালে মুম্বই থেকে বিমানে করে কলকাতায় নিয়ে আসা হয় সঙ্গীতার দেহ। এরপর দমদম বিমানবন্দর থেকে শববাহী শকটে করে চুঁচুড়ার কারবালায় তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয় তরুণীর দেহ। যা দেখতে বাড়ির সামনে উপচে পড়ে স্থানীয়দের ভিড়। সকলের চোখেই যেন অপার বিস্ময়। কেননা তরতাজা মেয়েটি হাসিমনে মুম্বই পৌঁছল, সেই মেয়েটিই এখন আর নেই! পাড়ার লোকজনও বিষয়টি নিয়ে স্তম্ভিত। সঙ্গীতার পরিবার সূত্রে খবর, গানবাজনা নিয়ে থাকা সঙ্গীতা দিনকয়েক আগে মুম্বইয়ে একটি যোগ আশ্রমে গিয়েছিলেন।

সেখানে একটি বাঁধের জলে স্নান করতে গিয়েই তলিয়ে যান তিনি। সোমবার রাতে সঙ্গীতার মৃত্যু সংবাদ তাঁর বাড়িতে পৌঁছলে স্বভাবতই ভেঙে পড়ে  সঙ্গীতার পরিবার। এরপর মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় সঙ্গীতার বাবা দিলীপ চক্রবর্তী। জানা যায়, দিন দুয়েক আগেই যোগা আশ্রম থেকে মহারাষ্ট্রের নেরালে গিয়েছিলেন সঙ্গীতা। সেখানে তিনি তানিয়া সিংহ নামে এক বন্ধুর সঙ্গে দেখা করেন। এরপর সেখানেই বাঁধের জলে স্নান করতে গিয়ে তলিয়ে যান সঙ্গীতা। মৃত্যু হয় তাঁর। কিন্তু কেন তিনি সেখানে গিয়েছিলেন তা অস্পষ্ট। সঙ্গীতা পেশায় একটি বেসরকারি সংস্থার কর্মচারী ছিলেন। সেই সঙ্গে চলত গানের চর্চা। বিভিন্ন জায়গায় তিনি গানের অনুষ্ঠানও করতেন। এমন এক গুণী মিশুকে মেয়ের মৃত্যুতে হতবাক হয়ে গিয়েছে তাঁর পরিবার। প্রতিবেশীরাও কেউ বিশ্বাস করতে পারছেন না যে প্রাণোচ্ছ্বল মেয়েটি কয়েকদিন আগেই এখানে ছিলেন, তিনি আর নেই।

খবর পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পৌঁছন সঙ্গীতার বাড়ি কারবালায়। তিনি শোক প্রকাশ করে জানিয়েছেন, ‘যে কোনও মৃত্যুই দুঃখের। তবে কী ভাবে মেয়েটি মারা গেল, ময়নাতদন্তের রিপোর্ট এলে তা স্পষ্ট হবে। তবে আমরা সব সময়েই পরিবারের পাশে আছি।’ অন্যদিকে সঙ্গীতার মৃত্যুতে শোকস্তব্ধ এলাকার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেছেন, ‘আমাদের পাড়ার মেয়ে ছিলেন সঙ্গীতা। সুন্দর গান বাজনা করতেন। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। শুনলাম মুম্বইয়ের একটি যোগ আশ্রমে গিয়েছিলেন। সেখানে নাকি একটি বাঁধের জলে পড়ে তলিয়ে যান সঙ্গীতা। কিভাবে  যে  এই ঘটনা ঘটলো তা এখনও বুঝতে পারছি না। এর সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।’

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি