ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাস। তাঁকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (ACB)। জানা গিয়েছে, পোলবার এক ঠিকাদার মুক্তরাম ঘোষের থেকে ঘুষ চেয়েছিলেন অভিযুক্ত ইঞ্জিনিয়ার। থিকাদার তাঁর কাজের জন্য দুই লক্ষ ৬ হাজার টাকা পেতেন। সেটা চাইতে গেলেই তাঁর কাছ থেকে উল্টে ঘুষ নেওয়ার দাবি করেন সুমন দাস।

এরপরেই ওই ঠিকাদার এসিবি-তে অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে এসিবি একটি ফাঁদ পাতে। তাঁরা ঠিকাদারকে ইঞ্জিনিয়ারের কাছে টাকা নিয়ে যেতে বলেন। সেই মতো ঠিকাদার টাকায় কেমিক্যাল লাগিয়ে ইঞ্জিনিয়ারের কাছে যান। মঙ্গলবার (৬ অক্টোবর) ইঞ্জিনিয়ারের অফিসে গিয়ে তাঁকে টাকা দিতেই ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরে ফেলেন এসিবি আধিকারিকরা। কেমিক্যাল মাখানো টাকায় হাত দিয়ে জলে ধুতেই বেগুনি রঙ হয়ে যায় তাঁর। এরপরেই  চুঁচুড়া থানার আইসি উত্তম শর্মা সহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে  সরকারি ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। ঘুষ নেওয়া, শ্লীলতাহানি, কাট্মানি, তোলাবাজি প্রতিরোধ সহ একাধিক দুর্নীতি দমনে কঠোর নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেই মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরপরই তৎকালীন সরকারের একাধিক নেতা-মন্ত্রী একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন। এবার ঘুষ নেওয়ার অভিযোগে হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাস গ্রেফতার হলেন। এর আগে গত বছর টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন উলুবেড়িয়া পুরসভার একজন ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। তাঁর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। পুরকর্মীকে হাতেনাতে ধরে পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (ACB)।

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়