প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

এবার তোলাবাজি, অগ্নিসংযোগে প্রাণনাশের চেষ্টা, মারধরের অভিযোগে গ্রেফতার হলেন ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ঘনিষ্ঠ সৌমেন ঘোষ ওরফে পটল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের পর থেকেই তোলাবাজি, শ্লীলতাহানি, সিন্ডিকেট, কাট মানি-সহ একাধিক দুর্নীতিমূলক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এবার তোলাবাজি, অগ্নিসংযোগে প্রাণনাশের চেষ্টা, মারধরের অভিযোগে গ্রেফতার হলেন ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ঘনিষ্ঠ সৌমেন ঘোষ ওরফে পটল। তাঁকে গতকাল তথা মঙ্গলবার (১১ অগস্ট) রাতে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, পটলের বিরুদ্ধে তোলাবাজি, বিরোধী দলের কর্মীদের বাড়িতে ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগের ঘটনা-সহ একাধিক অভিযোগ রয়েছে।

তিনি তৃণমূলী প্রভাব খাটিয়ে রীতিমতো এলাকায় গুণ্ডাবাজি করতেন বলে অভিযোগ। আরও জানা যায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই এলাকার উপর তাঁর অত্যাচার মাত্রা বেড়ে গিয়েছিল। বিগত কয়েকটি পঞ্চায়েত নির্বাচনে ধনেখালিতে বিরোধীদের প্রার্থী দেওয়া হয়নি। মারধর করে মনোনয়নে বাধা দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আর সবটাই হয়েছে এই পটলের নির্দেশে। অসীমা পাত্র ধনেখালির বিধায়ক হলেও নিয়ন্ত্রণ ছিল পটলের হাতে। তাই পুলিশে অভিযোগ করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

ধনেখালির লোকবাটি গ্রামের শেখ মহঃ ইব্রাহিম অভিযোগ করেছেন, গত ১৬ জানুয়ারি তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছে এই পটলের দলবল। পেট্রোল ঢেলে বাইক পুড়িয়ে দিয়েছে। প্রতিবাদ করতে গেলে তাঁদের মারধর করেছে তৃণমূলের কর্মীরা। প্রাণনাশের হুমকি দিয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে গত ৬ অগস্ট ধনিয়াখালি থানায় অভিযোগ দায়ের করেন ইব্রাহিম। তিনি বিধায়ক অসীমা পাত্র, সৌমেন ঘোষ-সহ মোট ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ছিলেন। সেই ভিত্তিতে গতকাল গভীর রাতে পটলকে গ্রেফতার করে পুলিশ এবং বুধবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে। এদিকে পটলকে এদিন থানা থেকে বের করার সময় বিজেপি কর্মীরা ‘চোর চোর’ স্লোগান তুলে বিক্ষোভ দেখান। পটলের গাঁয়ে ডিম ছোঁড়ার জন্য অপেক্ষায় ছিলেন তাঁরা। এরপর তাঁদের উপেক্ষা করেই পুলিশ প্রিজন ভ্যান থানার ভিতরে ঢুকিয়ে পটলকে তুলে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেয়। তাই ডিম পটলের গায়ে ছুঁড়তে পারেনি অভিযোগকারীরা।

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ