ভয়াবহ কাণ্ড! দিন-দুপুরে ভাইকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপাল দিদি

বুধবার দুপুরে যুবককে জনবহুল রাস্তার মধ্যেই ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেয় ওই মহিলা। রাস্তায় তখন লোকজন রীতিমতো হাঁটাচলা করছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ কাণ্ড! দিন দুপুরে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে কোপাল এক মহিলা। ধারালো অস্ত্র দিয়ে যুবককে এলোপাথাড়ি কোপাল ওই মহিলা। ঘটনাটি ঘটেছে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) পূর্ব বর্ধমান জেলার কালনার রানী বন্দর এলাকায়। প্রকাশ্য দিবালোকে যুবককে নৃশংসভাবে খুন করায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে ছে গোটা এলাকায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার দুপুরে যুবককে জনবহুল রাস্তার মধ্যেই ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেয় ওই মহিলা। রাস্তায় তখন লোকজন রীতিমতো হাঁটাচলা করছে। পথচলতি মানুষদের সামনেই মহিলা যুবকটিকে খুন করে। যা দেখে রীতিমতো থমকে যান পথচলতি মানুষরা। ঘটনার পর অভিযুক্ত মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাঁকে ধরে ফেলে পুলিশ। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম শামিম মন্ডল। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কপুরডাঙ্গা এলাকায়।

এই ঘটনায় নিহত যুবকের মা জানিয়েছেন, ওই মহিলাকে বোন পাতিয়েছিলেন নিহত যুবক। গতকাল ওই মহিলা বাড়িতে এসে যুবককে হুমকি দিয়েছিল বলে অভিযোগ। শামিম এখানে থাকে না, ভিন রাজ্যে থাকতেন। একবছর হলো তিনি বাড়িতে এসেছেন। তবে তাঁদের মধ্যে কী নিয়ে মতবিরোধ ছিল তা স্পষ্ট করেননি শামিমের মা। প্রেমঘটিত বিষয় কিনা তাও জানা যায়নি। শুধু শামিমের পরিবার জানিয়েছে, আজ বুধবার আনুমানিক বেলা এগারোটা নাগাদ ওই ব্যক্তিকে ফোন করে ডেকে নিয়ে কুপিয়ে খুন করেন ওই মহিলা। তাঁর ছেলের কোনও দোষ নেই। যুবককে ভাই পাতিয়েছিলেন অভিযুক্ত মহিলা বলে খবর। তবে খুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি