ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে মারার চেষ্টা! এক রাতের মধ্যেই নিঃস্ব গোটা পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: এক রাতের মধ্যেই শেষ হয়ে গেল সবকিছু। বাড়িতে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেওয়ার(Fire Accident) অভিযোগ তুলল পশ্চিম মেদিনীপুর জেলার(West Midnapore Incident) দাসপুরের বাসুদেবপুর এলাকার এক পরিবার। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন গৃহকর্তা জয়প্রকাশ চট্টোপাধ্যায়। দুর্ঘটনার জেরে আতঙ্কে রয়েছে গোটা পরিবার।

আরও পড়ুনঃ সাঙ্ঘাতিক ঘটনা, ভারতীয় পাসপোর্ট বানিয়ে আমেরিকায় পাড়ি বাংলাদেশি নাগরিকের! সিআইডি তদন্তের নির্দেশ

এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে গৃহকর্তা জয়প্রকাশ জানান, রাতের খাওয়াদাওয়ার পর তিনি ও তাঁর স্ত্রী শুয়ে পড়েন। তাঁদের দুই মেয়ে নিজেদের ঘরে চলে যায়। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করছিল তাঁরা। তখনই তাঁদের নজরে আসে ধোঁয়া। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তাঁরা বাবা-মাকে বিষয়টি জানায়। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। তাঁদের গোটা বাড়ি দাউদাউ করে জ্বলতে শুরু করে। বাড়ি থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কোনওরকমে বেরিয়ে আসতে সক্ষম হন জয়প্রকাশ। কিন্তু ঘরের মধ্যে থাকা কোনওকিছু বাঁচানো সম্ভব হয়নি। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। আসবাব থেকে শুরু থেকে প্রয়োজনীয় নথিপত্র কিছুই আর অবশিষ্ট নেই।

আরও পড়ুনঃ দাদুর বাড়িতে বেড়াতে এসে করুণ পরিণতি, বলাগড়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু নাবালিকার

পরিবারের চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। জল এনে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু বাড়িতে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। পরে দমকলের একটি ইঞ্জিন ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই পরিবারের অভিযোগ, পরিকম্পিতভাবে তাঁদের বাড়িতে আগুন লাগানো হয়েছে। এই মর্মে দাসপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কি কারণে বাড়িতে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার জেরে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র