দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়াবহ দুর্ঘটনা উত্তরবঙ্গে, মোটরসাইকেল ও গাড়ির সংঘর্ষে মৃত জামাইবাবু-শ্যালিকা, আহত ১

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনা।  মোটরসাইকেল ও পণ্যবোঝাই  চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন আরও একজন। যাদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন  জামাইবাবু এবং শ্যালিকা । মর্মান্তিক এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। 

দুর্ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের খড়িবাড়ির ডন্ডাঝাড় এলাকার রাজ্য সড়কে। রাতের অন্ধকারে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই প্রাণহানির ঘটনা ঘটে।  জানা গিয়েছে, মোটরসাইকেলটি সোমবার রাতে খড়িবাড়ি থেকে চটহাটের উদ্দেশে যাচ্ছিল। সেই সময়ে উল্টোদিক থেকে আসছিল একটি মালবাহী চারচাকা। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সঙ্গে ওই মালবাহী গাড়িকে ধাক্কা দেয় ।  তাতেই মৃত্যু হয় মোটরসাইকেলে থাকা জামাইবাবু ও শ্যালিকার। 

আরও পড়ুন: পোস্ট অফিসের মাধ্যমে পাখির পালক পাচারের চেষ্টা, গ্রেফতার আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য

জানা গিয়েছে, চারচাকা গাড়িতে বাইকটি ধাক্কা দিতেই  চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়ে যান।    চারচাকা মালবাহী গাড়িটিও উল্টে যায়। সঙ্গে সঙ্গে   মোটরসাইকেল চালক ও আরোহীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।  তবে শেষরক্ষা করা যায়নি জামাইবাবু এবং শ্যালিকা মৃত্যুর কোলে ঢলে পড়েন। একই বাড়ির দুজন সদস্যের প্রাণহানিতে 

Published by:

Share Link:

More Releted News:

‘ভোট পড়ে গিয়েছে’, শুনেই তাজ্জব বৃ্দ্ধ, বালুরঘাটে ছাপ্পার অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

BJP-র বুথ এজেন্টের জায়গায় TMC কর্মী, শোরগোল শুরু ভরতপুরে

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহর, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুমে’

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

‘খুব আতঙ্কে আছি, বুথে যেতে পারছি না’, ময়নায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল প্রার্থীর

জমায়েত ঠেকাতে লাঠি উঁচিয়ে তাড়া, কড়া ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ