Loading live market data...
Loading active stocks...
Connecting...

দুর্ঘটনায় আহত বৃদ্ধকে রেফার, কড়া শাস্তির মুখে ডাক্তার- নার্স

পথ দুর্ঘটনায় দুটি পা ভেঙে গিয়েছিল ওই বৃদ্ধের। হাসপাতালে নিয়ে গেলে বিনা চিকিৎসায় তাঁকে অন্যত্র রেফার করা হয়েছে। ফলে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনায় জখম হয়েছিলেন অশীতিপর বৃদ্ধ। তাঁকে কৃষ্ণনগরের জেলা হাসপাতালে নিয়ে গেলে অন্য হাসপাতালে রেফার করা হয় বলে অভিযোগ। আর এই অভিযোগের ওপর ভিত্তি করেই কড়া পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, হাসপাতাল সুপার, অর্থোপেডিক সার্জেন, নার্সিং সুপারের বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় দুটি পা ভেঙে গিয়েছিল ওই বৃদ্ধের। হাসপাতালে নিয়ে গেলে বিনা চিকিৎসায় তাঁকে অন্যত্র রেফার করা হয়েছে। ফলে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের।

অভিযোগ, বেশ কয়েকদিন আগে পথ দুর্ঘটনায় জখম হয়েছিলেন ৮০ বছরের বৃদ্ধ। সেই সময় তাঁকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। চিকিৎসা না করে তাঁকে অন্যত্র রেফার করে দেওয়া হয়। আরও অভিযোগ, সেই সময় হাসপাতালে ৬ জন অর্থোপেডিক চিকিৎসক উপস্থিত ছিলেন। তবুও রেফার করে দেওয়া হয় তাঁকে। বৃদ্ধের পরিবারের দাবি, ওই রাতে একের পর এক হাস্পাতাল শুধু রেফার করতে থাকে। তাই বিনা চিকিৎসায় মৃত্যু হয় বৃদ্ধের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতাল সুপার, অর্থোপেডিক সার্জেন, নার্সিং সুপারের ওপর বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনাতেই বিশেষ গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য ভবন। কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন অভিযুক্তরা। প্রসঙ্গত, রেফার রোধ করতে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। জেলায় জেলায় রয়েছে বিশেষ নজরদারি কমিটি। তাঁরা দেখেন রেফারের কারণ আদৌ ছিল কি না। সেই রিপোর্ট কমিটি জমা দেয় স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্যকর্তাদের কাছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সরকারি হাসপাতালের চিকিৎসকদের হাজিরা দেওয়া নিয়ে আরও কড়া অবস্থান নিয়েছে স্ট্যান্ডিং কমিটি। শুধু তাই নয় কড়া নজর রাখা হবে প্রাইভেট প্র্যাকটিসের ওপরেও। এমনটাই ঠিক হয়েছিল বিশেষ বৈঠকে। বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে চিকিৎসকদের হাসপাতালে থাকার সময় এবং ছুটির দিকটি। কড়া এই নিয়ম মানানোর জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। সরকারি পরিষেবায় এভাবেই বাড়তি গুরুত্ব দিতে চাইছে কমিটি।

গত বৃহস্পতিবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল। জানা গিয়েছে, এই দিনই এই সব বিষয়ে আলোচনা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক নির্মল মাজি, স্বাস্থ্য দফতরের সচিব নারায়ণস্বরূপ নিগম, নির্দেশক অজয় চক্রবর্তী, বালি বিধানসভার বিধায়ক রাণা চট্টোপাধ্যায়, শ্রীরাম্পুর বিধানসভার বিধায়ক সুদীপ্ত রায় প্রমুখ। এদিনের বৈঠকের সভাপতিত্ব করেছিলেন নির্মল মাজি। কমিটির আলোচনায় ঠিক করা হয়েছিল, অন্য হাসপাতাল বা সেই হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা না বলে কোনওভাবেই রোগীর পরিবারকে রেফার করা যাবে না। সেই সঙ্গে কড়া ভাবে ঠিক করা হয়েছে, কেউ সরকারি নির্দেশিকা না মানলে তাঁর বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

এদিনের আলোচনায় চিকিৎসকদের উপস্থিতি, হাসপাতালে থাকার সময়, প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সপ্তাহের মাঝখানে কেউ ছুটি নিতে পারবেন না ব্যক্তিগত প্র্যাক্টিশের জন্য। সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অবশ্যই থাকতে হবে হাসপাতালে। উপস্থিতি এবং থাকার সময়ের জন্য একইসঙ্গে খাতা এবং বায়োমেট্রিক ব্যবস্থা চালু রাখার ব্যবস্থা। সেই সঙ্গে আরও একটি কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই দিন। ঠিক করা হয়েছিল, উত্তরবঙ্গের চিকিৎসকদের ওপর রাখা হবে বিশেষ নজর।

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার