হাবড়াতে গৃহবধূকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করল শ্বশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: গৃহবধূকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করল প্রাক্তন সেনাকর্মীর শ্বশুর । হাবড়ার শ্রীনগর শ্মশান মাঠ এলাকার ঘটনা। মৃত গৃহবধূর নাম মুক্তি বিশ্বাস (৪০)। অভিযুক্ত শ্বশুরের নাম গোপাল বিশ্বাস । তাকে গ্রেফতার করেছে হাবড়া থানা(Habra Police Station)। মুক্তির স্বামী ছোট ছেলেকে নিয়ে বাড়িতে মোমবাতি লাগাচ্ছিল। আরো কিছু মোমবাতি প্রয়োজন হওয়ায় তিনি পাশের দোকানে গিয়েছিলেন । ফিরে এসে দেখেন তার বাবার হাতে দা ।ঘরে স্ত্রী রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে।

স্থানীয়দের তৎপরতায় প্রথমে তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল ও পরে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা থাকে মৃত বলে ঘোষণা করে। কেন ওই গৃহবধূকে খুন করা হলো তার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে কালীপুজোর রাতে সীমান্তে ৩ মহিলা সহ মোট ৯ জন বাংলাদেশী গ্রেফতার। গত তিন দিনে ১৮ জন বাংলাদেশি ভারত ও বাংলাদেশ স্বরূপনগর সীমান্তে গ্রেফতার হয়েছে।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার(Swarupnagar Police Station) ভারত ও বাংলাদেশ পৃথক দুই সীমান্ত থেকে নয় জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। দালাল মারফত বাংলাদেশ থেকে তারালি এবং হাকিম পরিসীমাঞ্চ দিয়ে মোটা টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করেছিল ওই বাংলাদেশিরা । পুলিশ দেখে পালিয়ে যায় দালালরা। ইতিমধ্যে ওই দালালের সন্ধান শুরু করেছে পুলিশ। ধৃতদের সোমবার বসিরহাট মহকুমার আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা যায় , সরুপ নগরের তারালী এবং হাকিমপুর সীমান্ত দিয়ে ওই বাংলাদেশিরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের প্রবেশ করেছিল । ঠিক সেই সময় বিএসএফের ১১২,নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোন বৈধ নথিপত্র দেখাতে পারেনি ওই বাংলাদেশিরা তখন তাদেরকে স্বরূপনগর থানার হাতে তুলে দেয় । এদিকে ক্রমাগত বাংলাদেশ থেকে এ রাজ্যে অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিএসএফ এর সীমান্ত সুরক্ষা নিয়ে আরো একবার প্রশ্ন দেখা দিল।

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ