দীপ্সিতার সম্পত্তি কত? মনোনয়ন পেশ করে পরিমাণ জানালেন বাম যুবনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর দমদম: রাজ্যের বিধানসভা নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা। ২ সপ্তহের মাথায় হবে প্রথম দফার নির্বাচন। সমস্ত রাজনৈচিরক দলগুলো নিজের নিজের প্রচার সারছেন। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে বামপ্রার্থী দীপ্সিতা ধরকে ঘিরে ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করেছে সিপিএম কর্মী-সমর্থকরা। তরুণ এই প্রার্থীকে সামনে রেখে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বামকর্মীর। নিজেও লাগাতার জনসংযোগে ব্যস্ত দীপ্সিতা। মনোনয়ন পেশের সঙ্গে সঙ্গেই সামনে এসেছে দীপ্সিতা ধরের হলফনামার তথ্য, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 

হলফনামা অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর হাতে নগদ ছিল মাত্র ১০ হাজার টাকা! তাঁর নামে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৩টি অ্যাকাউন্ট রয়েছে। একটিতে জমা আছে ৫ লক্ষ ৮৮ হাজার ৪৬৪ টাকা, অন্যটিতে ১৯ হাজার ১৭৫ টাকা এবং তৃতীয় অ্যাকাউন্টে রয়েছে ৭৮২ টাকা। এছাড়া প্রায় ১ লক্ষ টাকার সামান্য বিনিয়োগ রয়েছে তাঁর। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে ৭ লক্ষ ৮৪ হাজার ৪২১ টাকা। উল্লেখযোগ্যভাবে, তিনি কোনও ঋণ নেননি। অন্যদিকে, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ ভিন্ন। হলফনামা বলছে, দীপ্সিতার নামে কোনও বাড়ি, জমি, গাড়ি বা সোনার গয়না নেই। অর্থাৎ স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য, যা ‘সর্বহারা’র দলের প্রার্থীর ভাবমূর্তিকে আরও জোরদার করছে।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি নজর কেড়েছেন। ২০০৮ সালে মাধ্যমিক, ২০১৩ সালে স্নাতক, ২০১৯ সালে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ২০২৫ সালে দর্শনে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। তবে বর্তমানে কোনও পেশার সঙ্গে যুক্ত নন বলে হলফনামায় উল্লেখ রয়েছে। সব মিলিয়ে, একদিকে উচ্চশিক্ষিত তরুণ প্রার্থী, অন্যদিকে প্রায় সম্পত্তিহীন ‘সাধারণ’ জীবনযাপন এই দুইয়ের মেলবন্ধন উত্তর দমদমে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। আসন্ন বিধানসভা নির্বাচনে এই ‘ইমেজ’ কতটা ভোট যন্ত্রে ভরাতে পারে সেটাই এখন দেখার।

রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর প্রার্থীপদ এই কেন্দ্রে বাম শিবিরে নতুন করে উদ্দীপনা জুগিয়েছে। দীর্ঘদিন ধরে ছাত্র-যুব রাজনীতির সঙ্গে যুক্ত দীপ্সিতা ধর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তাঁকে প্রার্থী করেছিল বামফ্রন্ট, যদিও জয় আসেনি। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে আবারও তাঁর উপর ভরসা রেখেছে সিপিএম নেতৃত্ব। তিনি কতটা প্রভাব ফেলতে পারেন জনমানুষে, সেটাি এখন দেখার।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার