জেলে বসে ৩৫ জনের গ্যাং গড়ে রাজ্যের বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই সংগঠিত

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: জেলে বসেই গ্যাং গঠন। একজন দুজন নয় ৩০-৩৫ জনের গ্যাং গড়ে রাজ্যের বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই সংগঠিত হচ্ছিল।  জগৎবল্লভপুরের একটি ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ হাওড়া জেলা পুলিশের। পুলিশের জালে ছয় ছিনতাইবাজ। রাজ্যের বিভিন্ন জেলা পুলিশের জালে গ্রেফতার আরো বেশ কয়েকজন। মঙ্গলবার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাই এর অভিযোগ ওঠে। আক্রান্ত ব্যবসায়ী প্রদীপ দেবনাথের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বড়সড় গ্যাংয়ের হদিশ পেল হাওড়া জগৎবল্লভপুর থানার(Jagatballavpur P.S.) পুলিশ।

ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এই গ্যাংয়ের সবাই একসঙ্গে চন্দননগর ও বর্ধমান জেলে এক সাথে সাজা কাটিয়েছে। জেলে বসেই শুরু হয় এই গ্যাংয়ের পরিকল্পনা। ইতিমধ্যে ছিনতাইয়ের ঘটনায় খোয়া যাওয়া টাকা, ব্যবহৃত বাইক ও হাতিয়ার উদ্ধার করেছে পুলিশ। গ্যাংয়ের বাকিদের খোঁজে রাজ্যের সব জেলার পুলিশ একযোগে শুরু করেছে তল্লাশি।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশের(Kolkata Police) একটি দলও। নিজেদের হেফাজতে নিয়েও বেশ কিছু ঘটনার তদন্ত করতে চাইছে কলকাতা পুলিশ। হুগলি পুলিশ, মেদিনীপুর পুলিশ সহ একাধিক জেলা পুলিশও এই গাংকে নিজেদের হেফাজতে নিতে পারে। কারণ সব এলাকাতেই যে ধরনের অপরাধ ঘটেছে তার সাথে এরা যুক্ত বলে মনে করছেন বিভিন্ন জেলার পুলিশ অফিসাররা।

ধৃত অপরাধীরা এসব এলাকায় অপরাধ সংগঠিত করেছে সেখানে নিয়ে যায় পুলিশ। জগৎবল্লভপুরে কিভাবে তারা ছিনতাই করেছে তা পুনর্গঠন করে দেখাতে বলা হয়। জেলের মধ্যে বসে অপরাধ সংগঠিত হচ্ছে এই অভিযোগ বারবার বিভিন্ন সংশোধনাগার থেকে সামনে এসেছে। এবার হাওড়া জেলে যেভাবে অপরাধীরা সংঘটিত হয়ে একের পর এক জেলায় চুরি –  ছিনতাই এর মতো অপরাধ সংগঠিত করেছে তাতে আর কারা যুক্ত আছে তা জানতে কলকাতায় পুলিশের পাশাপাশি জেলার পুলিশ অফিসাররাও তদন্তে নেমেছে।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?