কালির জোগান নেই, গাড়ি রেজিস্ট্রেশন করেও অমিল ব্লু বুক

জাপান থেকে আসছে না প্রিন্ট করা কালি। তাই নতুন গাড়ির রেজিস্ট্রেশন করিয়েও মিলছে না ব্লু বুক বা স্মার্ট কার্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাপান থেকে আসছে না প্রিন্ট করা কালি। তাই নতুন গাড়ির রেজিস্ট্রেশন করিয়েও মিলছে না ব্লু বুক বা স্মার্ট কার্ড। আর তাই নিয়েই চিন্তায় গাড়ি ব্যবহারকারীরা। রাজ্য পরিবহণ দফতরের অধীনস্থ হাওড়া মোটর ভেহিক্যালসে দেখা গেল এই চিত্র। নতুন গাড়ি কিনেও ব্লু বুক বা স্মার্ট কার্ড পাচ্ছে না। হাওড়া মোটর ভেহিক্যালসের তরফে জানানো হয়েছে জাপান থেকে যে কোম্পানি ছাপার জন্য কালি পাঠায় তারা জোগান দিতে পারছে না, তাই এই ঘটনা ঘটছে। যা কালি রয়েছে তাতে করে জরুরিভিত্তিতে ব্যবহারকারী গাড়িকে স্মার্ট কার্ড বা ব্লু বুক দেওয়া হচ্ছে। তাই বাকিদের ব্রাত্য রাখতে হচ্ছে বাধ্য হয়েই।

সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন হাওড়া মোটর ভেহিক্যালসের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার সৌমিত্র বিশ্বাস। তিনি জানিয়েছেন, ‘মাস দুয়েক হল সমস্যা হয়েছে। এই বিশেষ ধরনের কালি জাপান থেকে আসে। সেটির এখন সরবরাহ নেই। পরিবহণ দফতরের ডিরেক্টরকে চিঠি দিয়েছি। ওঁনারা বিষয়টি দেখছেন। আপাতত দু বোতল কালি সংস্থা পাঠিয়েছিল। তা দিয়ে কোনও রকমে কাজ চলছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া কার্ড বা ব্লু বুক দেওয়া যাচ্ছে না। লাইসেন্স নিয়ে কোনও সমস্যা নেই। ওর কালি আলাদা। হাওড়া মোটর ভেহিক্যালসের সাধারণত সার্ভিস খুবই ভালো। তাই কোনও লাইসেন্স বকেয়া নেই।’

কিন্তু চিন্তা রয়েছে রাস্তায় বেরোন নিয়ে। পুলিশ যদি ব্লু বুক চেয়ে বসে তখনই মুশকিল। যদিও সকলকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন সৌমিত্র বিশ্বাস। তিনি জানিয়েছেন, মোবাইল অ্যাপের মাধ্যমে পুলিশকে তথ্য দিলেই কোনও অসুবিধা হবে না। আর ব্লু বুক বা স্মার্ট কার্ড ছাড়া গাড়ি চালালে বড় কোনও অসুবিধা হবে না বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে প্রায় পাঁচ হাজার স্মার্ট কার্ড বকেয়া রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের