Loading live market data...
Loading active stocks...
Connecting...

হাওড়ায় বিজেপির জয়ের আনন্দে লাড্ডু বিলি কংগ্রেস নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিজেপি’র জয়ে এলাকায় লাড্ডু বিলি করল কংগ্রেস কর্মীরা।অভিনব এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর বিধানসভার দেওড়া মোড়ে(Dewora Crossing)। জানা গিয়েছে, বুধবার সকাল দশটা নাগাদ দেওড়া মোড়ে কংগ্রেস কর্মীরা জড়ো হয়ে হঠাৎ লাড্ডু বিলি করতে থাকে।এর নেতৃত্ব দেন হাওড়া জেলা কংগ্রেসের নেতা আতিয়ার রহমান খান। তিনি আবার বিজেপি’র জয়ের থেকে মমতার পরাজয়ে খুশি হয়ে লাড্ডু বিলি করা হয়েছে বলে মন্তব্য করেন। লাড্ডু পথ চলতি মানুষ থেকে শুরু করে গাড়িচালক সকলের মধ্যে বিলি করা হয়। রাজ্যে ইতিমধ্যে পরিবর্তনে একক ক্ষমতায় এসেছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ২টি আসন মাত্র। কংগ্রেস নেতা আতিয়ার রহমান(Atiyar Rahaman) জানান দীর্ঘ ১৫ বছর ধরে তিনি তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছেন রাজনৈতিকভাবে।

যখনই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জেলার নেতারা মন্ত্রীরা এবং অন্যান্য পদে থাকা ব্যক্তিরা কোন অন্যায় করেছেন তিনি গর্জে উঠেছেন। আজকে যেভাবে জনাদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় ডেকে এনেছে তাতে সাধারণ মানুষ খুশী। তাই হাওড়ার দেওড়া মোড়ে ওই কংগ্রেস নেতা পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার ব্যবসায়ী সকলের মধ্যে লাড্ডু বিতরণ করেন। তিনি জানান সাধারণ মানুষ অতি আনন্দে এই লাড্ডু গ্রহণ করেছেন। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরাজয় রীতিমতো খুশি, তাই তারা সকলেই এই লাড্ডু বিতরণ কর্মসূচিতে ওই কংগ্রেস নেতার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

হাওড়ায় বিজেপির নেতারা ইতিমধ্যে একাধিক জায়গায় লাড্ডু বিতরণ করেছেন। কিন্তু বিজেপির জয় কংগ্রেসের লাড্ডু(Laddu) বিতরণ এই ধরনের ঘটনা হাওড়ার বুকে পরিবর্তনের বাংলায় এই প্রথম। গতকালই হাওড়ায় বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেখানে একটি পার্কে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মূর্তি বসানো হচ্ছে। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশাপাশি অমিত শাহের মূর্তি বসানো হবে। কারণ এই জয়ের পিছনে বিজেপি নেতা- কর্মীরা মনে করছেন সবচেয়ে বড় অবদান দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

তামিলভূমে ‘মুখ্যমন্ত্রী’ হওয়ার আগেই বিজয়কে ইনস্টাগ্রামে ‘আনফলো’ ছেলের

‘বিজেপি ক্ষমতায় এসেছে এখনও মনে হচ্ছে স্বপ্ন’, জয়ের পর আবেগঘন শমীক ভট্টাচার্য

রথীন বাড়ির বাথরুমে পড়ে আহত, সুজিত আক্রান্ত কর্মীদের নিয়ে ব্যস্ত, দুজনেই এড়ালেন ইডির জেরা

কফির কাপে বেগুনি ম্যাজিক, স্বাদে অনন্য স্বাস্থ্যেগুনেও কি সত্যিই উপকারী ?

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন

এক লাফে ৫, ৮০০ টাকা বাড়ল রুপো, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল গহনাপ্রেমীদের

৬ মাসের ‘সিক্রেট অপারেশনে’ তৃণমূলী দুষ্কৃতীদের তালিকা তৈরি করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা

চুঁচুড়ায় তৃণমূলের অফিস দখলমুক্ত করলেন জয়ী বিজেপি প্রার্থী সুবীর নাগ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

অস্ত্র আইনে গ্রেফতার ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর

বেঙ্গালুরু নয়, কোথায় বসবে আইপিএলের ফাইনালের আসর জানিয়ে দিল বোর্ড

‘চুপ ছিলাম দলের স্বার্থে’, পরাজয়ের পর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কাঞ্চন মল্লিক