Jute Mill Closed: পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাসনগরের জুট মিল,কর্মহারা প্রায় ৬০০ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই দুর্গা পুজো। তারআগেই বন্ধ হয়ে গেল দাসনগরের ভারত জুট মিল। আর তাতেই পুজোর মুখে কাজ চলে গেল প্রায় ৬০০ জন  কর্মীর । বৃহস্পতিবার সকালে জুট মিলের এসে কর্মীরা দেখতে পায় গেটে ঝুলছে “সাসপেনশন অফ ওয়ার্ক” নোটিশ ।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জুটমিল। রাতারাতি এভাবে কর্মহীন হয়ে পড়ায় স্তম্ভিত কর্মীরা। স্বাভাবিকভাবে তা দেখে কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কর্মচারীদের অভিযোগ ওই মিলের তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। গত কয়েকদিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে চারটে মেশিন চালানোর জন্য ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে। বুধবার এই নিয়ে তারা ম্যানেজমেন্ট এর কাছে প্রতিবাদ জানায়। তারপর এদিন সকালে কর্মবিরতির কথা ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।

মিল কর্তৃপক্ষ নোটিসে উল্লেখ করেছে তাঁত বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তারা উৎপাদনে নজর দেয়নি। এর ফলে অন্য বিভাগের উৎপাদনে ক্ষতি হচ্ছিল। সেইজন্য অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মিলের কাজকর্ম বন্ধ থাকবে।  কবে ফের খুলবে মিলের দরজা, তা কার্যত অনিশ্চিত। একথায় পুজোর আগে কর্মীহীন হয়ে পড়লেন কর্মীরা। তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন।

আরসিবি কাছে গুজরাতের হারের পিছনে খলনায়ক কে? সবটা জানালেন অধিনায়ক গিল

স্কুল যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর , জখম ১

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান