গ্যাস ভর্তুকি ফেরতের অছিলায় গ্রাহকদের ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

Share:

নিজস্ব প্রতিনিধি,বকুলতলা: হাওড়ায় গ্যাস ভর্তুকির নামে ফোন করে প্রতারণা। সতর্কবার্তা ‘দীপশিখা এন্টারপ্রাইজ’-এর, তদন্তে সাইবার(Cyber) দফতর।গ্যাস ভর্তুকি ফেরতের নামে ফোন করে গ্রাহকদের ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ইতিমধ্যেই হাওড়ার বকুলতলা ও আশপাশের এলাকায় একাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে কয়েক হাজার টাকা। কেউ হারিয়েছেন ৫৩ হাজার, কেউ বা ৪৫ হাজার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ পরিস্থিতিতে সতর্কতা জারি করল HP GAS-এর বকুলতলার বিতরণকারী সংস্থা ‘দীপশিখা এন্টারপ্রাইজ’।সংস্থার মালিক তপন আদক(Tapan Adak) জানিয়েছেন,“বিভিন্ন নম্বর থেকে আমাদের গ্রাহকদের কাছে ফোন যাচ্ছে।বিষয়টি নিয়ে আমরা পার্শ্ববর্তী তিনটি থানায় এবং হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম দফতরে লিখিত অভিযোগ জমা দিয়েছি।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে।”তাঁর দাবি, সংস্থার একাধিক গ্রাহক বিষয়টি নিয়ে অফিসে ছুটে আসছেন । তাঁদের প্রত্যেককেই বলা হয়েছে, এ ধরনের ফোন এলে তৎক্ষণাৎ স্থানীয় থানায় অভিযোগ জানাতে।তপনবাবু আরও বলেন,“আমরা আমাদের পরিষেবা এলাকার গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছি। চাই এই প্রতারণায় জড়িত দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।”বর্তমানে দেশজুড়ে যেভাবে ডিজিটাল প্রতারণার(Digital Fraud) ঘটনা বেড়ে চলেছে, সেই প্রেক্ষিতে হাওড়ার এই প্রতারণার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বীণা চৌধুরী নামে এক গ্রাহককে ফোন করে গ্যাসের ভর্তুকির টাকার বিষয়ে ফোন করেন আগের দিনে প্রতারকরা কোনো সুবিধা করতে না পারায় পরের দিনে ১২ টায় ফোন করবে বলে জানায় । ওই মহিলা কাজের ফেরার পথে গ্যাসের অফিসে জানতে আসলে তার কাছে পরিষ্কার হয়ে যায় । অফিসের মধ্যে থাকাকালীন ফোন করে মহিলাকে তার নাম জানতে চাওয়ায় ফোন কেটে দেয়।

ওই সংস্থার অফিসে সারা দিনে অনেক গ্রাহকরা আসছেন তাদের অভিযোগ জানাতে। কোনো গ্রাহক প্রতারকদের ফাঁদে পড়ে টাকা খুইয়ে বা বার বার ফোন করে গ্রাহকদের বিরক্ত করছে। তাদের ৩২ হাজারের বেশি গ্রাহক সংখ্যা আছে । সকল গ্রাহক যাতে প্রতারকদের ফাঁদে না পরে তাই এলাকায় এলাকায় টোটো করে মাইক প্রচার চালাচ্ছেন লিফলেট বিলি করছে ওই সংস্থার পক্ষ থেকে । প্রশাসনের তরফে বারবারই বলা হচ্ছে— কোনোক্রমেই ফোনে OTP, ATM নম্বর, CVV বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কাউকে জানানো যাবে না। গ্রাহকদের সচেতন থাকাই এই জালিয়াতি রোধের প্রধান হাতিয়ার। না হলে সর্বস্বান্ত হতে হবে।

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?