হাওড়া পুরসভার নির্বাচনের জট খুলছে, বিধানসভায় সংশোধনী বিল গৃহীত, ওয়ার্ড কি বাড়ছে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই সপ্তদশ বিধানসভার অধিবেশনে দীর্ঘ আট বছর ধরে ঝুলে থাকা হাওড়া পুরসভা নির্বাচনের জট খুলতে চলেছে। বিধানসভার শেষ দিনে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে প্রশস্ত হল বহু প্রতীক্ষিত হাওড়া পুরসভার নির্বাচনের পথ। আজ, শনিবার বিধানসভা অধিবেশনে শেষ দিনে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৬ করা সংক্রান্ত সংশোধনী বিল গৃহীত হয়েছে।

এদিকে আজ, শনিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হয় ‘হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল, ২০২৬’। এই বিলটি পাশ হলে তা পাঠানো হবে রাজ্যপালের অনুমোদনের জন্য। রাজভবনের স্বাক্ষর মিললেই হাওড়া পুরসভায় নির্বাচনের পথে আর কোনও আইনি বাধা থাকবে না বলে দাবি পুর ও নগরোন্নয়ন দফতরের। ২০১৮ সাল থেকে আইনি জটিলতার কারণে হাওড়া পুর নিগমে নির্বাচন হয়নি। এবার এলাকা পুনর্বিন্যাস করে ওয়ার্ড সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ২০১৫ সালের জুন মাসে হাওড়া ও বালি পুরসভা একত্রিত হওয়ার ফলে ওয়ার্ড সংখ্যা দাঁড়িয়েছিল ৬৬। কিন্তু ২০২১ সালে দু’টি পুরসভা পৃথক হয়ে গেলে আইন সংশোধনের প্রয়োজন পড়ে।

অন্যদিকে ওই সংশোধনী বিলে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় সই না করায় দীর্ঘদিন জটিলতা তৈরি হয় এবং হাওড়ায় নির্বাচন করা সম্ভব হয়নি। এবার সংশোধনী বিলে হাওড়া পুরসভার এখন ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৬টি ওয়ার্ড করার প্রস্তাব রাখা হয়েছে। এই বিলটি বিধানসভায় পাশ করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদন পেলে তা আইনে পরিণত হবে। তার পর ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে হাওড়া পুরসভায় নির্বাচনের প্রস্তুতি শুরু করা যাবে। হাওড়া পুর নিগমের নির্বাচন শেষ বার হয়েছিল ২০১৩ সালে।

এছাড়া বিধানসভায় বিল নিয়ে আলোচনা চলাকালীন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‌রাজভবনের অসহযোগিতার কারণেই এতদিন পুরভোট করা যায়নি। হাওড়া পুরসভার নিজস্ব ঐতিহ্য রয়েছে এবং হাওড়ার উন্নয়নে রাজ্য সরকার সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে। বারবার ঘোষণা করা সত্ত্বেও নির্বাচন করা সম্ভব হয়নি, কারণ ২০২১ সাল থেকে বিল রাজভবনে আটকে ছিল। পরে নতুন করে ডিলিমিটেশন করা হয়েছে। রাজনৈতিক নজরদারি থাকলে কাজ আরও ভালভাবে হয়।’‌ হাওড়ার ৩০টি বড় রাস্তা নির্মাণ করেছে কেএমডিএ, ড্রেনেজ ব্যবস্থার উন্নতিতে ২০০ কোটি টাকা খরচ হয়েছে। বহু বছরের পুরনো বেলগাছিয়া ডাম্পিং ইয়ার্ডের সমস্যা সমাধানের কাজও শুরু হয়েছে এবং বর্জ্য থেকে দূষণ কমানোর দিকেও জোর দেওয়া হচ্ছে বলে দাবি করেন মন্ত্রী।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?