সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে আবারও অস্ত্রের হদিশ মিলল। সন্দেশখালির খটির ঘাট এলাকায় সন্দেশখালি তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের(TMC Block President Dilip Mallick) বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ।সন্দেশখালি দু’নম্বর ব্লকের সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের সন্দেশখালি ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বাড়ি পাশ থেকে উদ্ধার হয় এই অস্ত্র। এলাকার সাধারণ মানুষের দাবি ,তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের আশেপাশে আরও কিছু বাড়ি থেকে অস্ত্র (Arms)উদ্ধার হতে পারে। প্রশাসন নজর দিক। এই ঘটনায় সন্দেশখালি থানার দুজন সিভিক ভলান্টিয়ারের নাম সামনে এসেছে।

মৃত্যুঞ্জয় মণ্ডল ও নিশিকান্ত মণ্ডল তারা নাকি প্রশাসনকে না জানিয়ে এই অস্ত্রগুলি এদিকে ওদিকে করে দিচ্ছে। অবিলম্বে দ্রুত এদের ব্যাপারে প্রশাসন নজর দিক। এমনটাই দাবি গ্রামবাসীদের। এর আগে সন্দেশখালির খড়িহাটি পুকুর থেকে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ১৬,টা বন্ধুক প্রায় ২০০০ রাউন্ড গুলি পুলিশের সঙ্গে নিয়ে বেঙ্গল এসটিএফ তল্লাশি করে উদ্ধার করে। শেখ শাহজাহানের এলাকায় ফের পুকুর থেকে অস্ত্র ভান্ডার উদ্ধার করে এসটিএফ।

উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার সন্দেশখালি বিধানসভার ন্যাজ্জাট থানার বয়ারমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়িহাটি শ্মশান ঘাট এলাকার পুকুর (Pond)থেকে ইতিমধ্যে চলতি মাসের ৬ই জুন সন্দেশখালি মনিপুর ও কুমড়োখালি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধরের ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেখানে বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা খরিহাটি এলাকার পুকুরে তল্লাশি চালিয়ে অস্ত্র সহ বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করে।

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া