বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল, বুধবার রাতে ওই স্কুল চত্বরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়। একই সঙ্গে স্কুলের একটি ঘরে সুসজ্জিত বিছানার হদিশ মেলে। সেখানে বিছানা ছাড়াও ছিল আলমারি এবং সেটি থেকে কন্ডোমের প্যাকেটও উদ্ধার হয়েছে বলে অভিযোগ। এই খবর পেয়ে গতকাল, বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন স্থানীয় বিধায়ক সুদীপ্ত দাস। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনীও গতকাল, রাতেই ওই স্কুলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।

আরও পডুন: তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

এই বিপুল পরিমাণ নগদ গুণতে দুটি টাকা গোনার মেশিন আনা হয়। গতকাল, বুধবার রাত থেকেই সেটির ব্যবহার করা হচ্ছে বলেও জানা গিয়েছে। এই বিষয়ে ওই বেসরকারি স্কুলের প্রিন্সিপাল বিকাশ চন্দ্র পালের দাবি, ‘উদ্ধার হওয়া অর্থ স্কুলের ভর্তি বাবদ নেওয়া টাকা। এপ্রিল মাস থেকে অ্যাকাউন্টস বিভাগ সেই অর্থ জমা করে রেখেছিল এবং তা ব্যাঙ্কে জমা দেওয়ার কথা ছিল।’ স্কুল থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধারের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন প্রিন্সিপাল। অন্যদিকে, বিধায়ক সুদীপ্ত দাসের দাবি, ‘রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তাঁর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি ডেটা ব্যাঙ্ক তৈরির কাজ চলছে। সেই সূত্রেই স্কুলে গিয়ে বিভিন্ন বেনিয়মের পাশাপাশি এই বিপুল নগদ অর্থের হদিশ মেলে। একটি প্যাকেট থেকেই প্রায় ২৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং মোট পরিমাণ প্রায় দুই কোটিতে পৌঁছে যাবে। উদ্ধার হওয়া অর্থ স্কুলের নয়। এই টাকা কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী, প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক-এর। তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইয়ের ভয়ে এই অর্থ স্কুলে লুকিয়ে রাখা হয়েছিল।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অর্থের উৎস এবং স্কুলে এত বিপুল পরিমাণ নগদ কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্ট সামনে এলে পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছে প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে কাঁচরাপাড়াজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে বিপুল নগদ অর্থ উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির