গোপালনগরে প্রচুর গাঁজা সহ গ্রেফতার পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,গোপালনগর: প্রচুর গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার(Gopalnagar P.S.) পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শংকর পান্ডে। তার কাছ থেকে ৪৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীররাতে সবুজ রঙের একটি টোটোতে বস্তায় করে নদীয়ার চাকদহের(Chakdaha) দিক থেকে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল ওই পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গোপালনগর মুড়িঘাটা ব্রিজ এলাকায় হানা দিয়ে টোটো টিকে আটক করে এবং নিষিদ্ধ গাঁজা বহন করার অভিযোগে শংকর পান্ডে নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে ।

বেগতিক দেখে পালিয়ে যায় টোটোতে(TOTO) থাকা শংকরের আর এক সঙ্গী। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার গাঁজা বাংলাদেশে পাচারের উদ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে মঙ্গলবার গোপালনগর থানার পুলিশের পক্ষ বারাসাত জেলা এন ডি পি এস আদালতে পাঠানো হয়।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর