রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

Share:

নিজস্ব প্রতিনিধি: উপনির্বাচনের ফল এখনও প্রকাশ হয়নি, তার আগেই রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। শুধু তাই নয় সেই সঙ্গেই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন তিনি বিধানসভায় যাবেন না। 

 চোখে জল নিয়ে  তিনি বলেছেন,  ‘রেজিনগরের সব স্তরের মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। আগামী দিনে রাজনীতি থেকে, সমস্ত কিছু থেকে সরে দাঁড়াব।’  ভোট বুধবার (৭ অক্টোবর)  সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে  পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে হুমায়ুন বলেন, ‘যে গণতান্ত্রিক নিয়মে কোনও নির্দিষ্ট কারণ ছাড়া একজন পুলিশের সাব-ইন্সপেক্টর একজন বিধায়ককে জোর করে তুলে নিয়ে ১২ ঘণ্টা আটকে রাখতে পারে, সেই গণতন্ত্রকে আমি ঘৃণা করি এবং সেই পুলিশমন্ত্রীকেও আমি এড়িয়ে চলতে চাই।’ এর পরেই তিনি  বলেন, ‘রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেব। এমন গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা যায় না।’

আরও পড়ুন: ৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

হুমায়ুনের অভিযোগের সুরে বলেছেন, ‘একজন রাজনৈতিক দলের চেয়ারম্যান তাঁর নিজস্ব পার্টি অফিসে নিরাপদ নয়। সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে গিয়ে অবাধে ভোট লুট করল পুলিশ। তাই এই গণতন্ত্র মানতে মন সায় দিচ্ছে না।’ তবে তিনি এটাও বলেছেন, নওদার মানুষ তাঁকে ভালবাসা দিয়ে বিধায়ক করেছেন, তাই মানুষের জন্য পরিষেবা চালিয়ে যাবেন। 

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সরকারি ইঞ্জিনিয়ারের সঙ্গে বিজেপি নেতার ছবি ভাইরাল, তুঙ্গে চর্চা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ