হুমায়ুনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘটা করে আমিরুদ্দিন ববিকে সরিয়ে সভাপতি পদে হুমায়ুন কবীরকে বসিয়েছিল মহমেডান স্পোর্টিং। ক্লাবের হাল ফেরাতে আম জনতা উন্নয়ন পার্টির প্রধানকে ওই পদে বসায় মহমেডান কর্তৃপক্ষ। কিন্তু সেই হুমায়ুনকে নিয়ে শুরু হয়েছে বিড়ম্বনা। সূত্রের খবর, নওদার বিধায়কের তরফে দেওয়া তিনটি চেক বাউন্স হয়েছে। তাতে বিপাকে পড়েছে ক্লাব কর্তৃপক্ষ। কারণ ফুটবলারদের টাকা মেটাতে পারছে না মহমেডান। এখন ডুরান্ড কাপ ও কলকাতা ফুটবল লিগ চলছে। তাতে ক্লাবের ফুটবল দলের কিছু ব্যয় রয়েছে। ক্লাব কর্তৃপক্ষ সেই খরচও মেটাতে পারছে না টাকার অভাবে। তাই সভাপতি হিসেবে হুমায়ুন কবীরের থেকে আর্থিক সাহায্য চেয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। সেই অনুযায়ী তিন দফায় ৫০ লক্ষ করে দেড় কোটি টাকা চেক হিসেবে দিয়েছিলেন নওদার বিধায়ক। সূত্রের খবর, সেই চেক বাউন্স হয়ে গিয়েছে. যার ফলে বিপাকে পড়েছে মহমেডান ক্লাব।

এই বিষয়ে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান জানিয়েছেন, ‘ক্লাবের সভাপতি যেহেতু আমি, তাই চেক হোল্ডারও আমিই। কেউ নিজেই নিজের সঙ্গে কীভাবে প্রতারণা করবে? আমি আমার ক্লাবের স্বার্থে চেক দিয়েছি। আজ শেষ দিন হলেও ৩-৪ দিন পরে ক্লিয়ার করতে পারি। কে কী বলবে? ট্রান্সফার ব্যানের জন্য আসল অসুবিধে, কটা দিন এদিক-ওদিক হতে পারি। আমাদের ক্লাব সচিব ফিফার থেকে অতিরিক্ত সময় চেয়ে নিয়েছে। আমি প্রেসিডেন্ট, আমি যা বলব তাই হবে। কেউ আমার অনুমতি ছাড়া কেন আগে থেকে চেক জমা করতে গিয়েছে? ২-৪ দিনের মধ্যে এই সমস্যা মিটে যাবে। আমি কারও সঙ্গে কোনও দুর্নীতি করিনি।’

আরও পডুন: ‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মহমেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি ওয়াসিম আক্রম জানিয়েছেন, ‘হুমায়ুন সাহেব তিনটি চেক দিয়েছেন, ৩টিই রিটার্ন এসেছে। আমরা কেউ নিজের মতো চেক জমা করিনি। যখন হুমায়ুন সাহেব সভাপতি পদে বসেন, তাঁর প্রতিশ্রুতি ছিল ১৫ জুনের মধ্যে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার। তার বদলে আজ ৩০ জুলাই। এখনও এক টাকাও ঢোকেনি। যে তারিখে উনি চেক ফেলতে বলেছিলেন, সেই দিনেই আমরা ফেলেছি ও ব্যাঙ্ক মারফত জানতে পেরেছি, ব্যালেন্স নেই। উনি সর্বত্র জানিয়েছিলেন টাকা দেওয়ার কথা কিন্তু আজ অবধি আসেনি। ১ অগাস্টের মধ্যে সমস্ত খেলোয়াড়দের বকেয়া বেতন দিতে হবে। প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা খরচ। এই টাকা কোথা থেকে আসবে এখন?’

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ