‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হাসপাতালে রোগীরা কেমন চিকিৎসা পাচ্ছেন, হাসপাতাল কতটা পরিষ্কার, তা নিজে দেখতেই চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে হঠাৎ হাজির হন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। যদিও এটাই প্রথম নয় এর আগে কল্যাণীর জিএনএম হাসপাতাল ও নদীয়ার কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতাল পরিদর্শন করেছিলেন মন্ত্রী। তারপর আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) চুঁচুড়া হাসপাতাল পরিদর্শন করলেন সুমনা সরকার। 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এদিন ওপিডি, বিভিন্ন ওয়ার্ড ও হাসপাতালের রান্নাঘর ঘুরে দেখেন। রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন। সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপার রোগীদের সঙ্গে কথা বলছেন কিনা, চিকিৎসা কেমন মিলছে তা খোঁজ নেন। পরিদর্শনের পর তিনি বলেন, ‘ইমামবাড়া হাসপাতাল নিয়ে আমার কাছে বারবার অভিযোগ এসেছে। আউটডোরের অবস্থা খারাপ। বিগত সরকার ১৫ বছর ছিল, তারা স্বাস্থ্য কাঠামো পুরো ভেঙে ফেলেছে। বিজেপি সরকার চেষ্টা করছে সেটাকে রিকভারি করার।’ এদিন রেফার নিয়েও কড়া বার্তা দেন মন্ত্রী। তিনি বলেন, কথায় কথায় চুঁচুড়া হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করা হয়।’ চিকিৎসকদের বলা হয়েছে রোগীকে গুরুত্ব দিয়ে দেখতে। তাঁর অভিযোগ, ‘চিকিৎসকদের সদিচ্ছা কম। আশা রাখব আজকের পর তাঁদের সদিচ্ছা বাড়বে। চিকিৎসকদের যাতে কথায় কথায় রেফার না করে।’

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

সুমনা সরকার বলেছেন, ‘হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে হবে এবং রোগীরা যেন চিকিৎসা না পেয়ে ফিরে না যায় সেটা দেখতে হবে।’ আউটডোরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এই অভিযোগও সুপারকে জানিয়েছেন তিনি। হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল বলেন, ‘যত সারপ্রাইজ ভিজিট হবে তত আমরা অ্যালার্ট থাকব। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। রোগী স্থানান্তরের নিয়ম নিয়ে ডাক্তারদের সঙ্গে আলোচনা করব। কিছু মানুষের সদিচ্ছার অভাব আছে, সেটা মিটে যাবে। কিছু ডাক্তারের কাজে অনীহা আছে।’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই