হাতজোড় করে হিন্দুদের কাছে ক্ষমাপ্রার্থনা হুমায়ুন কবীরের, কী ঘটল …

Share:

নিজস্ব প্রতিনিধি, রেজিনগর: গত লোকসভা ভোটের আগে হুমায়ুন কবীর হিন্দুদের কেটে ফেলে ভাগীরথীতে ভাসানোর হুমকি দিয়েছিলেন। শনিবার রেজিনগরের জনসমাবেশ থেকে প্রকাশ্যে সেই বক্তব্যের জন্য হিন্দুদের কাছে ক্ষমা চাইলেন ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির দলনেতা হুমায়ুন কবীর। হুমায়ুনের বিস্ফোরক দাবি হল ইউসুফ পাঠানকে (Yusuf Pathan)গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের থেকে জেতানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) তাকে বিতর্কিত কিছু বলার জন্য নির্দেশ দিয়েছিলেন।

তার কথা যেহেতু মুর্শিদাবাদের মানুষ শোনে তাই তাকে ইউসুফকে জেতাতে হবে তার জন্য কিছু করতে বলেছিলেন। এই জন্যই তিনি দল নেত্রীর নির্দেশ মেনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জবাব দিতে গিয়ে বলেছিলেন “এটা বাংলার মুর্শিদাবাদ ।কোন সাম্প্রদায়িক রাজনীতি আমরা করি না ।করবো না। আপনি যদি আমাকে উল্টো করে টাঙিয়ে সিধা করতে চান ,আমি মাত্র দু ঘন্টার মধ্যে নির্দেশ পেলে বিজেপি করা হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেব।”

তাঁর যুক্তি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কার্যকর করতে গিয়ে তিনি হিন্দুদের মনে আঘাত দিয়েছেন। এর জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চাইছেন সকল হিন্দু ভাইদের কাছে। রেজিনগরের সভা থেকে শনিবার হুমায়ুন বলেন ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর কথায় কাউকে জেতানোর জন্য এমন আঘাত করার কথা তিনি আর বলবেন না। হুমায়ুনের মন্তব্য, গত লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছে খবর ছিল অধীর রঞ্জন চৌধুরী জিতে যাচ্ছেন ইউসুফ পাঠান হেরে যাচ্ছেন। মোঃ সেলিম(Md. Salim) জিতে যাচ্ছেন আবু তাহের খান হেরে যাচ্ছেন। তুমি একটা কিছু কর।

আমি বলেছিলাম, দিদি আপনি জেলার সাংগঠনিক সভাপতি করে রেখেছেন অপূর্ব সরকারকে। চেয়ারম্যান করে রেখেছেন রবিউল আলম চৌধুরীকে। তাঁদের বলুন কিছু করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যা হবার হয়েছে । আমি ইউসুফের বাবা মাকে কথা দিয়েছি। গুজরাট থেকে এনে বহরমপুরে নিয়ে এসেছি । তুমি একমাত্র পারবে। তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শোনে। হুমায়ূনের এই কথা প্রসঙ্গে এর আগে মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করা হয়েছিল। তিনিও বলেছিলেন মমতার কথায় হুমায়ুন ওসব বলতেন। শনিবার রেজিনগরে সভা থেকে সেই হুমায়ুনকে মঞ্চে দাঁড়িয়ে হিন্দু ভাইদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা গেল। যদিও রাজনৈতিক মহলের কেউ কেউ বলছেন ভরতপুরের বিধায়কের কাছে এখন ভোট বড় বালাই।

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসের দিনে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে