হুমায়ুন কবীরের দলকে স্বীকৃতির সুপারিশ সিইও দফতরের, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হুমায়ুন কবীরের নয়া রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’। এবার ওই পার্টির রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ইতিমধ্যেই এই পার্টিকে কেন্দ্র করে রাজ্য–রাজনীতিতে নানা বিতর্ক তৈরি হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, হুমায়ুনের দল সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে। আর তারপরই ‘জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনের নয়াদিল্লির দফতরে সুপারিশ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন মঞ্জুর করতে পারে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। রেজিস্ট্রেশন পেলেই প্রতীকের জন্য আবেদন করতে পারবেন হুমায়ুন।

এদিকে রাজ্য–রাজনীতিতে হঠাৎই উদয় হয় ‘জনতা উন্নয়ন পার্টি’। তারপরই বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়। বাবরি মসজিদ গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়। বিপুল পরিমাণ টাকা আসে নানা দেশ থেকে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীরকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়। তারপরই দেদার টাকা দিয়ে বিরিয়ানি খাওয়ানো হয়। ২০২৫ সালের ২২ ডিসেম্বর নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করে প্রকাশ করেন দলের ইস্তাহারও। হুমায়ুন নিজেই জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙা— দুই কেন্দ্র থেকে লড়াই করবেন।

অন্যদিকে এই নতুন দলকে সামনে রেখে আদালতে গিয়ে খুনের আশঙ্কা করে নিরাপত্তা চেয়ে বসেন হুমায়ুন। সেই পর্ব মিটতেই নির্বাচনী ছক কষা শুরু করেন তিনি। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে গোপনে হোটেলে গিয়ে বৈঠক করেন। তার উপর আইএসএফ’‌কে বার্তা পাঠিয়ে জোট করার কথা বার্তা দেন হুমায়ুন। আর তারপরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন জানিয়েছিলেন, নতুন দলের নামে কংগ্রেস কিংবা তৃণমূল কোনও শব্দ রাখবেন না তিনি। হুমায়ুনের ব্যাখ্যা, ‘‌মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ বর্জন করেছে। তৃণমূলকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে। দলের নামের সঙ্গে সাধারণ মানুষ সহজেই একাত্ম হতে পারবেন। বাংলার আমজনতার পার্টি হবে আমার দল। আমজনতার উন্নয়নের কথা ভাববে।’

এছাড়া এবারের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু তাস খেলতে চায় হুমায়ুন। তাতে কতটা লভা হবে বা ক্ষতি হবে সেটা সময়ই বলবে। আপাতত রাজ্য–রাজনীতিতে ভেসে থাকতে ‘জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশন এবং প্রতীক নিয়ে ভাবনাচিন্তা করছেন কবীর। ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসাবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। তবে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তিন রাজনৈতিক দলেই ঘর করেছেন হুমায়ুন। নির্দল হয়ে লড়াই করার কথা উল্লেখ করে হুমায়ুন জানান, নতুন দলের প্রতীক হিসাবে টেবিলই তাঁর প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না করলে বিকল্প হিসাবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন তিনি। এমনকী তাঁর দলের পতাকায় থাকবে তিন রং—হলুদ, সবুজ এবং সাদা।

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

বলিউডে শোকের ছায়া, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯