হুমায়ুনের নতুন দলের নামের আগে ‘আম’ শব্দ যুক্ত করল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি , বেলডাঙা:  নাম বদল হল হুমায়ুন কবীরের রাজনৈতিক দলের। জন্ম না হওয়ার আগেই  নাম পরিবর্তন হয় তাঁর দলের। নতুন দলের নামের আগে যুক্ত হল ‘আম’ শব্দটি। এখন থেকে হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দলের নাম আম জনতা উন্নয়ন পার্টি(Am Janata Unnayan Party)। এই নতুন দলের নামে রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। বুধবার হোলির দিন এই রেজিস্ট্রেশন হয়েছে বলে সূত্রের খবর। নতুন রাজনৈতিক দলের নামে বিজ্ঞাপন দিতে কমিশনের পক্ষ থেকে হুমায়ুন কবীরকে(Humayun Kabir) নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই নতুন দল হিসেবে বঙ্গের মাটিতে স্বীকৃতি দেবে কমিশন। এরপরে প্রতীকের জন্য আবেদন করতে হবে। ইতিমধ্যেই তৃণমূল থেকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার পরেই নতুন দল তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি।

গত বছর ২২ ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে সভা করে তিনি নতুন দলের নাম ঘোষণা করেছিলেন জনতা উন্নয়ন পার্টি। কিছুদিন আগে জনতা উন্নয়ন পার্টি রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কিন্তু এরপর জানা যায় ওই নামে একটি রাজনৈতিক দলকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে কমিশন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে তিনি অর্থাৎ জনৈক রুহুল আমিন ওই নাম দিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে আবেদনের সঙ্গে। তাই নির্বাচন কমিশন নির্দেশ দেয় নাম বদলে ওই জনতা উন্নয়ন পার্টির আগে ‘আম’ শব্দটি বসানোর জন্য। সেই অনুযায়ী নতুন নামকরণ হল আমজনতা উন্নয়ন পার্টি। যার সংক্ষিপ্ত নাম হল ‘এজিইউপি’।ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে তার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিল আম জনতা উন্নয়ন পার্টি।

বুধবার দলের শীর্ষ নেতা হুমায়ুন কবীর বীরভূমে(Birbhum) এসে আনুষ্ঠানিকভাবে দুইটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন।তিনি জানান, বোলপুর বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী হিসেবে লড়বেন সৈয়দ সারোয়ার্দি। আর ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের জেলা সভাপতি শেখ কলিমুদ্দিন।ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রার্থী ঘোষণা করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, অন্যান্য রাজনৈতিক দল কবে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে এবং নির্বাচনী লড়াই কতটা জমে ওঠে এই দুই কেন্দ্রে।

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর