চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্যারালাইসিসে আক্রান্ত স্ত্রী, টোটোতে চাপিয়ে দাসপুরে শুনানিতে নিয়ে এলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি: এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের পর শুরু হয়েছে হিয়ারিং। সেখানে গিয়েই দিকে দিকে চরম হয়রানির খবর সামনে আসছে। এমন অনেকে আছেন যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল অথচ এবারে নাম আসেনি। তাঁদেরও ডাক পড়েছে হিয়ারিংয়ে। বছর বাষট্টির গায়ত্রী দাসও সেই তালিকায় রয়েছেন। মাস খানেক আগে হঠাৎই প্যারালাইসিসে আক্রান্ত হন তিনি। নাড়াতে পারেন না বাঁ হাত, বাঁ পা। হাঁটতে গেলে ভরসা লাঠিই। তিনি যাবতীয় তথ্য দিয়ে এনিউমারেশন ফর্ম পূরণ করেছিলেন। ২০০২-এর ভোটার তালিকাতেও ছিল নাম। তাই খসড়াতে নাম থাকবে সেটাই স্বাভাবিক ভেবেছিলেন। কিন্তু খসড়া প্রকাশের পর পেশায় চাষি গৌর দাস দেখেন তাঁর নাম থাকলেও নেই স্ত্রীর নাম, এতেই পড়েন চিন্তায়।

খসড়া তালিকায় নাম না থাকায় গায়ত্রী দাসের ডাক পরে শুনানিতে। বাড়িতে শুনানির নোটিস পৌঁছয় গত ২৬ ডিসেম্বর। আনম্যাপিং ভোটার হিসেবে শুনানিতে ডাকা হয়েছে গায়ত্রীকে। নির্বাচন কমিশনের নির্দেশ আর কোনও উপায় নেই তাই অসুস্থ স্ত্রীকে নিয়ে মঙ্গলবার বাধ্য হয়েই টোটোয় চেপে শুনানি কেন্দ্রে হাজি হন গৌর। এই খবর পেয়ে দ্রুত নীচে নেমে আসেন বিডিও এবং টোটোতেই খতিয়ে দেখেন গায়ত্রী দাসের নথিপত্র। বিডিও দীপঙ্কর বিশ্বাস বলেছেন, তাঁদের খবর ছিল না যে উনি প্যারালাইসিস রোগে আক্রান্ত। জানতে পারলে ওঁর বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা হতো বলেও দাবি করেন তিনি। অন্যদিকে গৌর দাস অভিযোগ করেছেন তিনি তাঁর স্ত্রীর অসুস্থতার কথা জানয়েছিলেন বিএলওকে।

আরও পড়ুন:  অমিত শাহের সফরে বিধানসভার প্রার্থী বাছাই, বাদ পড়তে চলেছেন একাধিক হেভিওয়েট

নির্বাচন কমিশন জানিয়েছিল যারা অসুস্থ ও ৮৫ বছরের উর্ধে নাগরিকদের শুনানি হবে বাড়িতে। কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। রাজ্যের দিকে দিকে বাড়ি গিয়ে নয় বরং অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিদের শুনানি তে কেন্দ্রে আসতে হবে। এই ছবি ধরা পড়েছে রাজ্যের একাধিক জায়গায়। কেউ কেউ তো আবার অ্যাম্বুলেন্সেও এসেছেন শুনানি। এই পদ্ধতি নিয়েই উঠছে প্রশ্ন, গায়ত্রী দাসের ডাক নিয়ে বিএলও কাঞ্চন পাল বলেন, ‘ওঁর বাড়িতে শুনানির নোটিস দিতে গেলে আমাকে পরিবারের লোক অসুস্থতার কথা জানিয়েছিলেন। কিন্তু আমাদের কাছে তখনও কোনও নির্দেশ ছিল না বাড়িতে গিয়ে শুনানির ব্যাপারে। দু’দিন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অফিস থেকে বাড়িতে গিয়ে শুনানির ব্যাপারে জানানো হয়।’

Published by:

Share Link:

More Releted News:

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ