সাতসকালে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু স্বামীর, গুরুতর জখম স্ত্রী

সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে! বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে! বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। জানা গিয়েছে, সোমবার সকাল ৬ টা নাগাদ কোলাঘাট থানার অন্তর্গত পয়াগ গ্রামে। সূত্রের খবর, নিহত ব্যক্তি দেউলিয়া হয়ে খন্যাডিহি সড়কের পয়াগ গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। তখনই কোনও গাড়ির তীব্র সংঘর্ষে মারা যান বাইক চালক। এবং ছিটকে পড়ে গুরুতর জখম হয়েছেন বাইক আরোহী। রক্তাক্ত অবস্থায় মৃতের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটামাত্রই চারপাশের স্থানীয় লোকজন জড়ো হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে বাইকের সঙ্গে কোন গাড়ির সংঘর্ষ হয়েছিল, তা এখনও সুস্পষ্ট নয়। জানা গিয়েছে, আজ সকাল ৬ টা নাগাদ দেউলিয়ার হয়ে মোটরবাইকে করে খন্যাডিহির দিকে যাচ্ছিল এক স্বামী-স্ত্রী। মাঝ রাস্তাতেই পয়াগ গ্রামে কোন এক গাড়ির সঙ্গে ওই দম্পতির বাইকের তীব্র সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। আর আশঙ্কাজনক অবস্থায় মোটর বাইক আরোহী স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এরপর ঘটনাস্থলে ছুটে আসেন কোলাঘাট থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত তাঁদের সঠিক পরিচয় পাওয়া যায়নি।

এই ঘটনার জেরে সেই জায়গায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়েছিল। এ প্রসঙ্গে পুলিশ কিছু জানায়নি। তবে দম্পতি ওই রাস্তা দিয়ে কার বাড়িতে যাচ্ছিলেন, তাও জানা যায়নি। এলাকার স্থানীয় মানুষের অভিযোগ, এই রাস্তা ঠিকঠাক না থাকার জন্যে প্রায়শই এখানে বড় দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয় প্রশাসনকে জানানোর পরেও কোনও সুরাহা হয়নি। দিনের পর দিন এখানে বড় বড় মালবাহী গাড়িগুলি উর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে। যার ফলে ছোট ছোট গাড়িগুলি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার সম্মুখীন হয়। তবে এদিন কোন গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ লেগেছিল, সেই গাড়ি বা গাড়ির চালকের এখনও হদিশ পাওয়া যায়নি।

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য