‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। পুরসভাগুলিতে দেখা গিয়েছে পদত্যাগের হিড়িক। একের পর এক পুরসভার তৃণমূল কাউন্সিলররা দিচ্ছেন গণইস্তফা। আর এবার কাঁদতে কাঁদতে পদত্যাগ করলেন বীরভূম জেলার তৃণমূল কাউন্সিলর সাগর কুণ্ডু। শুধু পুরসভার পদই নয় সেই সঙ্গেই তিনি ইস্তফা দিয়েছেন যুব তৃণমূলের সভাপতির পদ থেকেও।   চোখে জল নিয়ে  ঘোষণা করেছেন তিনি আর দলই করবেন। কান্না ভেজা গলায় সকলের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন  তাঁর সঙ্গে তৃণমূলের আর  কোনও সম্পর্ক নেই। 

পুরসভাগুলিতে ব্যপক ভাবে পড়েছে রাজনৈতিক পালাবদলের প্রভাব। একের পর এক পুরসভার তৃণমূল কাউন্সিলরদের ইস্তফা দেওয়ার জেরে পুরসভাগুলিতে তৈরি হয়েছে অচলাবস্থা। সেখানেই নতুন সংযোজন বীরভূমের দুবরাজপুরের তৃণমূল কাউন্সিলর সাগর কুণ্ডু। দলীয় এবং কাউন্সিলরের পদ ছাড়ার কথা  তিনি  প্রথমে সমাজমাধ্যমে এবং পরে জনসমক্ষে ঘোষণা করেন।  মঙ্গলবার সকাল হতেই সাগর প্রতিটি পাড়ায়   ঘুরে বাসিন্দাদের জানিয়ে আসেন এখন থেকে তাঁর সঙ্গে  তৃণমূলের   আর কোনও  সম্পর্ক নেই। আকস্মিক এই পদত্যাগে স্বাভাবিক ভাবেই কাজল ও অনুব্রত গড়ে চাপে পড়েছে তৃণমূল। 

আরও পড়ুন: নিউটাউনে পথচারীকে ধাক্কা, অবশেষে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন 

সাগর দুবরাজপুরের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।  তৃণমূল ক্ষমতা হারিয়েছে বলে কি পদ ছাড়ছেন? এই প্রশ্নের জবাবে সাগর বলেছেন, ‘এমন দিন দেখতে হবে তা হয়তো কোনও দিন ভাবিনি। তবে মানুষের রায়ই শেষ কথা।’ যদিও তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেও  সাগর জানিয়েছেন তিনি মানুষের সেবায় নিয়োজিত থাকবেন।   তবে এই বিষয়ে দুবরাজপুরের তৃণমূল বিধায়ক অনুপকুমার সাহা  মুখ খুলতে নারাজ। তিনি জানিয়েছেন বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। 

 

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার