‘অভিষেককে ঠাকুর বাড়িতে ঢুকতে দেব না ‘, হুঙ্কার শান্তনুর

বনগাঁ মতুয়া ঠাকুরবাড়িতে পুজো দিতে দেওয়া হবে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বনগাঁ মতুয়া ঠাকুরবাড়িতে পুজো দিতে দেওয়া হবে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, হুঙ্কার বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। এসআইআরের খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরেই দেখা গিয়েছে সেখানে নেই অনেক মতুয়াদের নাম। নাগরিকত্বের অধিকার নিয়ে আতঙ্কে তাঁরা। এমনকী আন্দোলনের পথেও হেঁটেছেন মতুয়াদের একাংশ। এই নিয়ে মতুয়াদের পাশে রয়েছে রাজ্যের শাসকদল, তাঁদের হয়ে প্রতিবাদ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সমর্থন করে জানিয়েছেন, ৫০ লক্ষের থেকে ১ লক্ষ মতুয়া দের নাম বাদ গেলেও তা মেনে নিতে হবে। এ বিষয়েই আলোচনা করতে আগামী ৯ জানুয়ারী বনগাঁ যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মতুয়া ঠাকুরবাড়িতে পুজো দেবেন। পাশাপাশি বাদ পড়া মতুয়া সম্প্রদায়ের সঙ্গে কথা বলবে, সেখানে একটি সভা করারও কথা রয়েছে তাঁর। আর এতেই আপত্তি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

তিনি অভিষেককে হুঙ্কার দিয়ে বলেছেন, এর আগেও একবার তিনি এখানে এসেছিলেন। যা বলে গিয়েছেন, তার পরেও আবার কোন মুখ নিয়ে এখানে আসেন। তিনি বলে গিয়েছিলেন, ঠাকুর বাড়ি শান্তনু ঠাকুরের পৈতৃক সম্পত্তি নয়। এরপর বলেছেন, প্রত্যেক তিনমাস অন্তর অন্তর তিনি এখানে আসবেন। ঠিক ভোটের আগে তিনি কেন এখানে ঢুকতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঠাকুর বাড়িতে আসেন তখন একহাজার পুলিশ নিয়ে আসেন। পুলিশ নিয়ে এখানে ঢোকা যাবে না। এখানে আসতে হলে ভক্তসুলভ পুলকিত মন নিয়ে আসতে হবে। পুজো দিতে হবে। পুজো দিয়ে বেরিয়ে যেতে হবে। এখানে এসে কোনও রাজনৈতিক কথা বলা চলবে না। বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলা চলবে না। ৯ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এখানে আসবেন, তার উদ্দেশ্য বা লক্ষ্য বিবেচনা করে আমরা তাঁকে মন্দিরে ঢুকতে দেব। ঠাকুরের সম্পর্কে মুখ্যমন্ত্রীর বিকৃত মন্তব্য আমরা শুনব না। তাঁকে ক্ষমা চাইতে হবে আমাদের কাছে। এখানে ভোটের আগে এখানে ভোট চাইতে ঝোলা নিয়ে আসছে অভিষেক, তা কি আমরা বুঝি না। আসুক ৯ তারিখ, আমরা দেখে নেব তিনি কীভাবে এখানে পুজো দেয়। অভিষেক কত পুলিশ নিয়ে আসতে পারে ঠাকুরবাড়িতে আমিও দেখবো।’ এ নিয়েই এখন রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে।

তবে শান্তনু ঠাকুরের এই মন্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর। তিনি পাল্টা বলেছেন, ‘প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও যখন ঠাকুর বাড়িতে এসেছিলেন পুরো নিরাপত্তা নিয়ে এসেছিলেন। তখন যদি তাঁদের বাধা না দেওয়া হয়, তাহলে অভিষেকের নিরাপত্তা নিয়ে কেন প্রশ্ন উঠবে?’ তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে এসআইআর (SIR in Bengal) শুরু রাজনৈতিক চক্রান্ত বলেই বারবার দাবি করেছে শাসকদল তৃণমূল। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বেশি আতঙ্কে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। যদিও বিজেপির তরফে তাঁদের বারবার আশ্বাস দেওয়া হয়েছে, যে চিন্তার কোনও কারণ নেই। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে দেখা যায়, বহু মতুয়াদের নাম তাতে নেই। এরপরই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ভোটার তালিকা থেকে ৫০ লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায়। সেখানে ১ লক্ষ মতুয়াদের থাকে, তাহলে সেটা সহ্য করতে হবে।

 

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL