কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, সিঙ্গুরে দাঁড়িয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর : সিঙ্গুরে দাঁড়িয়ে SIR নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কেউ ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। বুধবার সিঙ্গুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভার্চুয়ালি ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা করেছেন। সেখানেই SIR নিয়ে সরব হয়েছেন। কীভাবে মানুষের মৃত্যু হচ্ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে তা তিনি বলেছেন। মানুষকে আশ্বাস দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, SIR-র নামে চক্রান্ত করে নাম কাটা হচ্ছে। মানুষের প্রতি বিশ্বাস নেই। ২ কোটি মানুষের নাম কেটে নির্বাচন কমিশন ঠিক করবে কে ভোটার? নাকি মানুষ ঠিক করবে সরকার কে হবে ? এটা স্বৈরতন্ত্র নয়, এটা গণতন্ত্র। তিনি স্বৈরাচারীদের, ব্যাভিচারীদের সাবধান করেছেন। বাইরে থেকে এসে কেউ বাংলা দখল করতে পারবে না। বাংলার মানুষই বাংলায় থাকবে। তাঁর হুঁশিয়ারি, বাংলার সরকার অমানবিক নয়। আজ না হয় কাল দিল্লিতে তিনি যাবেন। সেখানে গিয়ে SIR নিয়ে সোচ্চার হতে পারেন তিনি। 

মানুষের অধিকার কাড়ার চেষ্টা করা হলে তিনি চুপ করে বসে থাকবেন না। দরকার হলে আদালতে যাবেন। অনুমতি পেলে তিনিও মানুষের জন্য লড়াই করবেন সাধারণ মানুষ হিসেবে।  তাঁর কাছে সমস্ত প্রমাণ আছে। SIR-র নামে জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে। মানসিক প্রতিবন্ধী মানুষের বাবা-মাকে নোটিশ পাঠানো হয়েছে। ৯৫ বছরের বৃদ্ধাকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। জয় গোস্বামী, অমর্ত্য সেনের মতো মানুষকেও ডেকে পাঠআনো হচ্ছে। যাঁরা বাংলাকে স্বাধীন করল, নবজাগরণ করল, বাংলার মানুষকে প্রমাণ করতে হবে তাঁরা দেশের নাগরিক। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। 

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন