ভোট বৈতরণী পার হতে ব্রিগেডের সভা থেকে সেতু উদ্বোধন মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড ময়দান থেকে ভার্চুয়াল মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে যাতায়াতের সমস্যায় ভোগা সীমান্ত এলাকার মানুষের কাছে এই সেতু এক বড় স্বস্তি নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে।

বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত স্বরূপনগর ব্লকের বালঘড়িয়া এলাকায় ইছামতি নদীর উপর এই সেতুটি নির্মিত হয়েছে। এতদিন এই অঞ্চলের অন্তত তিনটি পঞ্চায়েতের প্রায় ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াতের জন্য বাঁশের সাঁকোর উপর নির্ভরশীল ছিলেন। বর্ষাকাল বা খারাপ আবহাওয়ায় সেই সাঁকো ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠত। ফলে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর পক্ষ থেকে এখানে একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবি উঠছিল।স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে ২০২৪ সালে এই সেতু নির্মাণের জন্য প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়। প্রায় ১২০ ফুট দীর্ঘ এবং ৬.৪ মিটার চওড়া এই সেতু দিয়ে নির্দিষ্ট ওজনের যানবাহন চলাচল করতে পারবে।

বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তারক সাহা জানান, দীর্ঘ সাত বছর ধরে এলাকার মানুষ সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় স্বস্তির মুখ দেখছেন সীমান্তের বাসিন্দারা। এই সেতু চালু হলে কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি হাসপাতাল, বাজার ও প্রশাসনিক দফতরে পৌঁছনোর পথও আরও দ্রুত ও নিরাপদ হয়ে উঠবে।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত