দুই বাংলার স্মৃতি বিজড়িত ঐতিহ্য নজরুল সৈকত ইছামতির কবলে

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের হাসনাবাদে(Hasnabad) ইছামতী নদীর পাড়ে নজরুল সৈকত ২০১১ সালে তৃণমূল পরিচালিত টাকি পৌরসভা তৎকালীন চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় উদ্যোগে , ইছামতি নদীর পাড়ে ৫০০ মিটার জায়গা নিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করে বানানো হয়েছিল। শিশু ও বয়স্কদের বসার জন্য বিশ্রামাগার তৈরি হয়েছিল। এই বিনোদন শিশু পার্ক তৈরি হয়েছিল একদিকে ইছামতি নদীর(Ichamoti River) পাড়ের বাসিন্দাদের একটি বিশ্রাম নেওয়ার জায়গার জন্য, অন্যদিকে মাঝি মোল্লারা দূর দুরন্ত থেকে এসে ওখানে বসে একটু নিরাপদে সময় কাটাবেন বলে।

পাশাপাশি দুই বাংলার দুর্গা পূজার সময় বহু দর্শনার্থীরা এসে এখানে বসে প্রতিমা নিরঞ্জন দেখতেন । নদীর ভাঙ্গন ধীরে ধীরে গিলে খাচ্ছে নজরুল পার্কের পুরো অংশটাই । একদিকে রয়েছে শিবলিঙ্গ । অন্যদিকে রয়েছে নজরুলের আবক্ষ মূর্তি। এটা শুধু নদী গর্ভে যাওয়ার সময়ের অপেক্ষা। বটগাছের নিচে শিবলিঙ্গ সেটাও ধীরে ধীরে চলে যাচ্ছে নদীগর্ভে। পৌরসভা ও সেচ দপ্তরকে বারবার জানিয়ে কোন লাভ হয়নি। ধীরে ধীরে তো বিনোদন সৈকত চলে যাচ্ছে নদী গর্ভে। ব্যবসায়ী, স্থানীয় নদীপাড়ের বাসিন্দা থেকে মাঝি মোল্লা আতঙ্ক বিপর্যয়ের কথা বারবার শোনাচ্ছেন।

টাকি পৌরসভার(Taki Municipality) চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়(Chairman Somnath Mukhopadhay) বলেন, আমরা সেচ দপ্তরকে জানিয়েছি। তারা কি করবে জানি না। খুব শীঘ্রই দ্রুত সংস্কারের কথা চিন্তা ভাবনা করছি। এই সৈকত দুই বাংলার স্মৃতি বিজড়িত নজরুল পার্ক হিসেবে পরিচিত। তাই টাকি হাসনাবাদ মানুষের কাছে দুই বাংলার মেলবন্ধনের সৌন্দর্যে নিদর্শন হিসেবে পরিচিত। আজ ভগ্নদশা বেহাল তাই তারা চাইছেন দ্রুত সংস্কার হোক ইন্দো বাংলার এই সৈকত। টাকি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা মন্ডল বলেন, বারবার টাকি পৌরসভাকে বলা সত্ত্বেও তার সংস্কার হয়নি। দুই বাংলার স্মৃতি বিজড়িত এই নজরুল পাক বহু ঐতিহ্য বহন করে চলেছে। বিশেষ করে টাকিতে বিসর্জনের সময় বহু দর্শনার্থী থেকে শুরু করে পর্যটকরা এখানে এসে বসে প্রতিমা নিরঞ্জন দেখতে। আমরা চাই দ্রুত এই নজরুল সৈকত সংস্কার করে পুরনো অবস্থায় ফিরিয়ে দিক প্রশাসন।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?