দশ বছরে যদি কিছু করে থাকি, তাহলে ভোট দিন, প্রচারে জানালেন দেব

Share:

নিজস্ব প্রতিনিধি : গত দশ বছরে যদি কাজ করেছি বলে মনে হয়, তাহলে আমাকে ভোট দিন। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভোট প্রচারে গিয়ে এই কথাই বললেন দুই বারের সাংসদ ঘাটাল কেন্দ্রের প্রার্থী দেব। সেইসঙ্গে অকপটে তাঁর স্বীকারোক্তি, মানুষের ভালো করার জন্যই তাঁর নির্বাচনী ময়দানে আসা। তাই আর না করতে পারিনি।

ইতিমধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার পুরোদমে শুরু করে দিয়েছেন অভিনেতা সাংসদ দেব। পাশকুঁড়ার পর এদিন দাসপুরে যান দেব। সকাল থেকেই দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। সেইসঙ্গে যোগ দেন বিভিন্ন প্রচারসভাতেও। ভোট প্রচারে এসে এদিন দুই বারের সাংসদ স্পষ্টত জানান, ‘যদি মনে হয়, গত ১০ বছরে আমি কাজ করেছি, তাহলে আপনারা জানেন আগামী ২৫ মে কাকে ভোট দিতে হবে।‘ এরপরে দেব যোগ করেন, ‘দাসপুরের মানুষ রাজনীতি ভালোই বোঝেন। আপনাদের আর রাজনীতি শেখাতে হবে না। আমি সবসময় মানুষের ভালো করার চেষ্টা করেছি। কখনও একটা টাকাও নেইনি। যদি মনে হয় কাজ করেছি, তাহলে আপনারাই ঠিক করবেন কাকে ভোট দেবেন।‘

লোকসভা ভোটে প্রার্থী হবেন কিনা, তা নিয়ে প্রার্থী ঘোষণার হওয়ার অনেক আগে থেকেই জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, এবারে প্রার্থী নাও হতে পারেন দেব। তবে এরপর দেবের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকের কিছুদিন পরই আরামবাগের জনসভায় তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রজেক্ট রাজ্য সরকার নিজের টাকাতেই করছে। এরপরই শোনা যায় ঘাটাল কেন্দ্র থেকে ফের প্রার্থী হচ্ছেন দেব। রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব নেওয়ায় তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানান দেব। এদিন নির্বাচনী প্রচারে গিয়ে ঘাটালের উন্নয়নের কথাই তুলে ধরলেন তিনি।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের