বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হলে জনরোষ তৈরি হবেই, চিকিৎসকদের সতর্ক করলেন অরূপ

রাজ্যের সরকারি হাসপাতালের আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বললেন কাজে ফিরতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডে(R G Kar Incident) রাজ্যের নানা প্রান্তে চলছে আন্দোলন। সকলেই সুবিচার চাইছেন। একইসঙ্গে প্রায় ১০ দিন ধরে কর্মবিরতিতে(Strike) শামিল রাজ্যের সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা(Junior Doctors of State Government Hospitals)। যার জেরে ভোগান্তির মুখে পড়ছেন রোগীরা। এই পরিস্থিতিতে আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ(TMC MP) অরূপ চক্রবর্তী(Arup Chakrabarty)। রবিবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে দলের সভামঞ্চ থেকে আন্দোলনকারীদের চিকিৎসকদের হুঁশিয়ারি দেন বাঁকুড়ার সাংসদ। আন্দোলনকারী চিকিৎসকদের পাশাপাশি পুলিশকেও সতর্ক করেন সাংসদ। অরূপবাবুর এই হুঁশিয়ারি নিয়ে বিরোধীরা পাল্টা সরব হলেও রাজ্যের নানা মহল মনে করছে, আন্দোলনের নামে রোগী দেখা বন্ধ করে দেওয়া কখনই প্রশংসার কাজ হতে পারে না। আন্দোলন বজায় রেখেই চিকিৎসা পরিষেবা পূর্ণদমে চালু করে দেওয়া উচিত আন্দোলনকারী চিকিৎসকদের।

আরও পড়ুন, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সুখেন্দুশেখর, দ্রুত শুনানির আরজি খারিজ

কী বলেছেন অরূপ চক্রবর্তী? সাংসদ জানিয়েছেন, ‘যদি বিনা চিকিৎসায় কোনও রোগীর মৃত্যু হয় তবে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ দৌড়ে আসবেন হাসপাতালে হাসপাতালে। তখন কিন্তু আমরা রক্ষা করতে পারব না। তাই আপনাদের করজোড়ে বলতে চাই আন্দোলন একটা সংগ্রাম। প্রতিবাদ একটা সংগ্রাম। কিন্তু প্রতিবাদের নামে বিশৃঙ্খলার চেষ্টা, রাজনৈতিক রং লাগানো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা রটানোর চেষ্টার যে চক্রান্ত চলছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জনরোষ হবেই। ডাক্তাররা যদি অবরোধের নাম করে বাড়ি চলে যায়। পুরুষবন্ধু নিয়ে ঘুরতে যায়। রোগীমৃত্যু হলে মানুষ কী ছেড়ে দেবে? পুলিশকে সতর্ক করে বলতে চাই আইনমাফিক কাজ করুন। ব্যাঙের মুখেও চুমু, সাপের মুখেও চুমু, এটা করবেন না। বিজেপিকে তুলবেন, সিপিএমকে সাহায্য করবেন। মিটিং মিছিল করার সুযোগ করে দেবেন, এটা বেশিদিন চলবে না। মনে রাখবেন আপনাকে রাজ্য সরকারের অধীনে চাকরি করতে হবে। নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে।’ অরূপবাবুর এই মন্তব্য নিয়ে এখন রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। তবে এটাও সত্য রাজ্যে সরকারি হাসপাতালগুলির পরিষেবা ভেঙে গিয়েছে এই আন্দোলনের জেরে।   

আরও পড়ুন, হাসপাতালের ডাক্তার, নার্সকে মারধরের ঘটনায় গ্রেফতার তৃণমূলের নেতা

খাস কলকাতা শহরে থাকা সরকারি হাসপাতালগুলির দিকে তাকালেই সেই ছবি ধরা পড়ছে। SSKM, NRS, RG Kar, চিত্তরঞ্জন ন্যাশনাল, কলকাতা মেডিকেল কলেজ একেবারে খাঁ খাঁ করছে। এই ছবি কার্যত নজিরবিহীন। যে সব সরকারি হাসপাতালে একটি বেডের আশায় মাসের পর মাস অপেক্ষায় থাকতে হয়, একটি টেস্টের জন্য তারিখ মেলে তিনমাস পর… সেই সব হাসপাতালের শয়ে শয়ে বেড ফাঁকা। আউটডোরে লাইন নেই রোগীদের। টিকিট কাউন্টার তালাবন্ধ। ইমার্জেন্সিতেও রোগী বেশ কম। নিত্যদিনের হাজার হাজার মানুষের ভিড় আচমকা উধাও! অনেকেই মনে করছেন, এই ছবি রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকদের ওপর অনাস্থার প্রতিফলন। এই ঘটনা বজায় থাকলে সরকারি হাসপাতালের চিকিৎসকেরাই আগামী দিনে সমস্যার মুখে পড়বেন। শুধু তাই নয়, সরকারি হাসপাতালের ওপর অনাস্থায় রোগীকে ছুটি করিয়ে নিয়ে যাচ্ছে পরিজন। এই সব সরকারি হাসপাতালের চিকিৎসকেরা কার্যত ‘ভগবান’ হয়ে উঠেছিলেন গ্রামের বা শহরের গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের কাছে। এখন সেই ‘ভগবান’ চিকিৎসকদের থেকেই মুখ ফিরিয়েছেন আমজনতা। এটা আন্দোলনকারী চিকিৎসকদের বোঝা উচিত। অভিমত নানা মহলের।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি