সাবধান! কেন্দ্রীয় বাহিনীতে চাকরি করতে চাইলে শরীর থেকে মুছতে হবে ট্যাটু

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকারা বা ক্রিকেটাররা সারা শরীর জুড়ে উল্কি আঁকেন বা ট্যাটু করেছেন। সেই সব দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছে একই পথ বেছে নেন। তবে শুধু দেখেই নয় অনেকে রয়েছেন শখেও করেন এই কাজ। কিন্তু যদি আপনার ট্যাটু করার আর কেন্দ্রীয় বাহিনীতে চাকরি করার ইচ্ছা থাকে তাহলে এখনই সাবধান হয়ে যান। কারণ কেন্দ্রীয় বাহিনীতে চাকরি করতে হলে শরীরে করা যাবে না কোনও উল্কি। এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। ট্যাটুর জেরেই এক যুবককে সরকারি চাকরি  হারানোর খেসারত দিতে হলো । বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর রায়ে বলেন,  শরীরে  ট্যাটু থাকলে বা পরে সেই ট্যাটু  তুললেও সেখানে ক্ষত থাকে।  এটি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর চাকরির ক্ষেত্রে শারীরিক  ত্রুটি হিসেবেই ধরা হয়।  ঠিক এই কারণে  সব যোগ্যতা প্রমাণিত হলেও এক যুবককে চাকরি না দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্তকে বহাল রাখল হাইকোর্ট। 

জানা গিয়েছে,  কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর কনস্টেবল পদে চাকরির জন্যে আবেদন করেছিলেন উত্তর ২৪ পরগনার কদম্বগাছির ঝন্টু সরকার নামে এক যুবক । তিনি পাশ করেন লিখিত পরীক্ষায় ।  গত বছর নভেম্বরে তাঁর মেডিক্যাল টেস্ট হয়। সেই সময়ে কেন্দ্রীয় বাহিনীর বিধি অনুযায়ী, তাঁর ডান হাতে ট্যাটু থাকায় তাঁকে অযোগ্য চিহ্নিত করা হয়। শারীরিক পরীক্ষায় তাঁকে আনফিট হিসেবে ঘোষণা করা হয়। সেই রায়ের পর ওই যুবক  আবারও  মেডিক্যাল পরীক্ষার আবেদন করেন। গত ৪ ডিসেম্বর ফের মেডিক্যাল পরীক্ষার আগে  হাতের ট্যাটু  তুলে দিলেও তাঁকে ফের  আনফিট ঘোষণা করা হয়।  কারণ হিসেবে জানানো হয়  ট্যাটু মুছতে গিয়ে হাতের অনেকটা জায়গায় পোড়া দাগ হয়ে যায়। বাহিনীর সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ওই যুবক হাইকোর্টের দারস্থ হন ।

আরও পড়ুন: ‘‌জনগণের সেবায় দাঁড়ানো একটি সৌভাগ্যের বিষয়’‌, এসআইআর আবহে সেবাশ্রয় নিয়ে বার্তা অভিষেকের

যুবক আবেদনের ভিত্তিতে বিচারপতি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে গাইডলাইন অনুযায়ী ট্যাটু সংক্রান্ত নিষেধাজ্ঞা আছে বলে জানায় কেন্দ্রীয় বাহিনী জানায়। বলা হয়  ট্যাটু তুলে  ফেলার পর  পোড়া দাগ  দেহে ক্ষত হিসেবে দেখা হয়। সেই কারণেই ওই যুবককে আনফিট ঘোষণা করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় বাহিনী। নিয়মশৃঙ্খলা ও নিরাপত্তার কারণে ট্যাটু ফোর্সের চাকরিতে অনুমোদিত নয় বলেই আদালতে জানান আধাসামরিক বাহিনীর আইনজীবী স্মরজিত রায় চৌধুরী। 

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে