‘‌জনগণের সেবায় দাঁড়ানো একটি সৌভাগ্যের বিষয়’‌, এসআইআর আবহে সেবাশ্রয় নিয়ে বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের দাবিতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শুরু হয় ‘‌সেবাশ্রয়’‌ ক্যাম্প। তা নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। কারণ ‘‌সেবাশ্রয়’‌ ক্যাম্প সেখানে চালু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ এই নন্দীগ্রাম থেকেই জিতে বিরোধী দলনেতা হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সুতরাং বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রে শাসকদল তৃণমূল কংগ্রেসের সাংসদের এমন উদ্যোগ সাফল্য পাওয়ায় জোর আলোড়ন পড়ে গিয়েছে। এমনকী আজ, বৃহস্পতিবার তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে নির্বাচন কমিশনের চালু করা এসআইআর শুনানি প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে উঠেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে কোনও আগাম পরিকল্পনা ছাড়াই এই শুনানি শুরু হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বয়স্ক প্রবীণ নাগরিকরা। নন্দীগ্রামে এসআইআর হিয়ারিং সেন্টারে সেই ছবিই দেখা গিয়েছে। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে একাধিক বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড ভিড় ও ক্লান্তির জেরে হঠাৎই মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং শারীরিক দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয় বলে অভিযোগ। তখন অসুস্থ হয়ে পড়া বয়স্কদের দ্রুত লাইনের বাইরে নিয়ে এসে নিকটবর্তী ‘‌সেবাশ্রয়’‌ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা, বিশ্রামের ব্যবস্থা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

 

অন্যদিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে দ্রুত সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে ভর্তি করা হয়। ‘‌সেবাশ্রয়’‌ ক্যাম্পের এই দ্রুত উদ্যোগ না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শুনানি প্রক্রিয়ায় কোনও আলাদা ব্যবস্থা চোখে পড়েনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলে অভিযোগ উঠেছে। তবে এই ‘‌সেবাশ্রয়’‌ ক্যাম্প নিয়ে আজ ডায়মন্ডহারবারের সাংসদ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‌নন্দীগ্রাম থেকে আসা অভূতপূর্ব সাড়া আমাদের উপর আপনাদের আস্থার প্রতিফলন এবং আমরা সত্যিই কৃতজ্ঞ। জনগণের সেবায় দাঁড়ানো একটি সৌভাগ্যের বিষয়। আগামীকাল বাদে, নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।’‌

এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া সেবাশ্রয় ক্যাম্প এই সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং প্রাণরক্ষার কাজ করছে বলে স্থানীয় মানুষজনের দাবি। নন্দীগ্রামের ঘটনার পর এই এসআইআর শুনানি প্রক্রিয়ার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে অভিষেক আজ লেখেন, ‘‌মানবতার প্রতি তাঁদের অটল অঙ্গীকারের জন্য আমি আমাদের চিকিৎসক এবং চিকিৎসা পেশাদারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেবাশ্রয় তাঁদের নিষ্ঠার কারণেই দাঁড়িয়ে আছে।’‌

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান