সিনিয়রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ, আত্মহত্যা আইজারের গবেষক ছাত্রর

Share:

নিজস্ব প্রতিনিধি , হরিণঘাটা: সোশ্যাল মিডিয়ায় সিনিয়রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ, আত্মহত্যা আইজারের গবেষক ছাত্র শ্যামনগরের বাসিন্দা অনামিত্র রায়ের(Anamitra Roy) । তদন্ত শুরু।সোশ্যাল মিডিয়ায় সিনিয়রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ। আত্মহত্যা আইজারের গবেষক ছাত্রের। অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। সোশ্যাল মিডিয়ায় আইজার কর্তৃপক্ষের বিরুদ্ধেও ক্ষোভ মৃত ছাত্রের। নদিয়ার হরিণঘাটা আইজারের(IISER) ঘটনা।পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রের নাম অনামিত্র রায়। বয়স ২৫ বছর। বাড়ি উত্তর ২৪ পরগনার শ্যামনগরে(Shaymnagar)। আইজারের পিএইচডির তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই ল্যাবের এক সিনিয়র পিএইচডি ছাত্রের দ্বারা র‍্যাগিং-য়ের শিকার হয়েছেন অনামিত্র। বিষয়টি ল্যাবের সুপারভাইজারকে জানিয়েও মেলেনি সুরাহা। এমনকি ওই সিনিয়র গবেষক ছাত্রের বিরুদ্ধে আইজার কলকাতা অ্যান্টি র‍্যাগিং সেলের(Anti Ragging Cell) কাছে অভিযোগ জানিয়েছিলেন অনামিত্র। তাতেও মেলেনি সমাধান সূত্র। আরও জানা গেছে, কোনও সমাধান না হওয়ায় হতাশ হয়ে পড়েন অনামিত্র। এরপরই আত্মহত্যার পথ বেছে নেন তিনি।আত্মহত্যার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অনামিত্র। সেখানে অভিযুক্ত গবেষক ছাত্র ও সুপারভাইজারের নাম লিখে যান তিনি।

এমনকি ওই গবেষক ছাত্রের পিএইচডি(PHD) বাতিল করারও আবেদন জানান অনামিত্র। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার হোস্টেলে ওভারডোজ ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অনামিত্র। এরপর তাকে কল্যাণী এইমস-এ ভর্তি করা হয়। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর কারোর র‍্যাগিংয়ের মৃত্যুর না হয় তারই দাবি মৃত ছাত্রের পরিবারের তরফ থেকে।পুলিশ আত্মহত্যা করা ওই ছাত্রের সহপাঠীদের জিজ্ঞাসাবাদে সিদ্ধান্ত নিয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা