মদ খেলেই পিঠে পড়ছে ঘা, চন্দ্রকোণায় সুরাপ্রেমীদের নেশা ছুটিয়েছে প্রমীলা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মদ খেলেই পিঠে পড়বে ঘা । তাই সুরা দেখলেই ভয়ে কাঁপছে পুরুষেরা । এমনই ঘটনা ঘটছে ঘাটালের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের চাঁদুর গ্রামে। সেখানে কোন পুরুষ সুরাতে মুখ দিলেই প্রবল ঠ্যাঙানি নিশ্চিত। তাই ভয়েতে মদ ছেড়ে দিয়েছে গ্রামের প্রায় ৯০ শতাংশ পুরুষ । 

 বেশ কয়েক বছর আগে পর্যন্ত চাঁদুর গ্রাম জুড়ে চলত বেআইনি মদের কারবারি । রাস্তাঘাটের  পানের দোকান, মুদির দোকানে রমরমিয়ে চলত দেশি-বিদেশি ও চোলাই মদ। আর এই সময় অধিকাংশ পুরুষ  মদ খেয়ে সংসারে নিত্যদিন অশান্তি করতেন । তাতে বেশ বিরক্ত ছিলেন গ্রামের মহিলারা । পুলিশ এসেও পরিস্থিতি সামাল দিতে পারেনি । এরপরেই পথে নামেন গ্রামের মহিলারা । আর তাতেই রাতারাতি বদলে যায় গ্রামের চিত্র । 

বর্তমানে ওই গ্রামে ৭০০-৮০০ জন বসবাস  করে।  এক  মহিলা জানিয়েছেন, ‘ বেআইনি ভাবে মদ বিক্রি রুখতে প্রমীলা বাহিনী তৈরি করা হয়েছে। এখন কেউ মদ খেলেই চলছে দেদার ঠ্যাঙানি। আর প্রমীলা বাহিনীর দাপটে  ভয়ে কমছে মদ খাওয়ার প্রবণতা । ‘  বলা বাহুল্য, মহিলাদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যরা  । আর তাতেই গ্রাম থেকে মুচেছে বেআইনি মদের দাপাদাপি । 

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি