‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজল কলকাতা পুরসভার ভোটের ঘণ্টা। দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজোর পরেই ছোট লালবাড়ির নির্বাচন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার কলকাতা পুরসভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বচ্ছ অ্যাপের উদ্বোধন সংক্রান্ত অনুষ্ঠান ও আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে পুরসভার প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। তারপরে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, ‘কলকাতা পুরসভায় এখন অচলাবস্থা। মেয়র ইস্তফা দিয়েছেন নিজের পদ থেকে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনের আইন মেনে ভোট হবে। আগামী ছয় মাসের মধ্যে কলকাতা পুরসভায় ভোট হবে। কলকাতা পুরসভার নতুন পুর বোর্ডের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে। কোনও পুরসভায় ছয় মাসের বেশি প্রশাসক বসিয়ে রাখা যায় না। আমরা তো প্রশাসক বসাতে চাইনি। কিন্তু মেয়র পদত্যাগ করায় রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। ওরা সবাই মেয়র হতে চায়। তাই বাধ্য হয়েছি প্রশাসক বসাতে। নাগরিক পরিষেবা এক মিনিটের জন্যও বন্ধ রাখা যায় না। তবে ছমাসের বেশি কোথাও প্রশাসক থাকবেন না। যে পুরসভায় প্রশাসক রয়েছেন, সেখানেই দ্রুত ভোট।’

আরও পডুন: অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

কলকাতায় পুরভোট প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, ‘আমি যে হেতু ভবানীপুরে লড়েছি, সেখান দেখেছি ৭৭ নম্বর ওয়ার্ডের ৪৯টি বুথ আবার বহু ওয়ার্ডে ২০টির নীচে বুথ সংখ্যা। আমরা সবাই একমত যে ডিলিমিটেশন বা কলকাতা পুরসভার ওয়ার্ডের পুনর্বিন্যাস হওয়া উচিত। তারপরেই ভোট করানো হোক। এটা রাজ্য সরকার সুপারিশ করে এবং রাজ্য নির্বাচন কমিশন কাজটা করে। যাদের কাজ এটা তারা করবেন।’ কলকাতা পুরসভাকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘উন্নয়ন প্রকল্পের জন্য ৬০০ কোটি টাকা দেওয়া হবে। অম্রুত প্রকল্পে ৬০-৪০ অনুপাতে আরও ৫০০ কোটি টাকা দেওয়া হবে পুরসভাকে। নমামী গঙ্গা প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় আরও সাহায্য করা হতে পারে। আমি অনেকগুলি রাস্তা খুলে দিয়েছে ফান্ডের ব্য়াপারে। এবার শুধু কাজ করতে হবে। প্রশাসকের যে ইঞ্জিনিয়ার টিম রয়েছে, তাঁরা খুব দক্ষ।’

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল