সরস্বতী পূজার আগেই চাহিদা মিস ইন্ডিয়া , বায়ো, বল সুন্দরীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: শীতের মরসুমে , সরস্বতী পুজোর আগেই চাহিদা মিস ইন্ডিয়া , বায়ো, বল সুন্দরীর ।
এখনো বেশ কয়েকদিন বাকি সরস্বতী পুজোর(Swarasati Puja)। তার আগেই চাহিদা বেড়েছে চাষের কুলের। দেশি কুলের পাশাপাশি চাষের কুল ছেয়ে গিয়েছে বাজার। লাভের মুখ দেখছেন কুল চাষিরা। এই কুল জেলা তথা এ রাজ্য ছাড়িয়ে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। নদীয়ার শান্তিপুরের চাষীরা এই চাষে লাভের মুখ দেখায় , অনেক চাষিরাই কুল চাষ করছেন বর্তমানে । এখানে বেশ কয়েক রকমের কুল চাষ করছেন।

যেমন— মিস ইন্ডিয়া ,বায়ো, বল সুন্দরী, করমচা,তায় ওয়ান সহ বিভিন্ন রকমের কুল চাষ করছেন চাষিরা। ভিন রাজ্য থেকে ক্রেতারা আসেন এই কুল(Indian Plum) কিনতে। চাষিরা বলেন, তাদের এই কুল ফুলিয়া রানাঘাট শান্তিপুর বাজার সহ ভিন রাজ্য থেকে ক্রেতারা আসেন এই কুল কিনতে। চাহিদা থাকায় খুশি কুল চাষীরা। প্রচলিত আছে সরস্বতী পূজোয় প্রসাদে কুল স্থান না পাওয়া পর্যন্ত পড়াশুনা করা ছেলেমেয়েরা কুল খায় না। তাই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর দিন থেকে কুল খাওয়ার প্রবণতা বেড়ে যায় বঙ্গে।

কুলের চাটনি কুলের আচার সহ ফুল দিয়ে নানা ধরনের লোভনীয় পদ তৈরি হয়। যা বাঙালি চেটেপুটে উপভোগ করে। আর নদিয়ার শান্তিপুরের(Shantipur) বড় বড় আকারের মিস ইন্ডিয়া বায়ো বল সুন্দরীদের হাতে পেলে তো কথাই নেই। বৃষ্টি কেটে যেতে রোদ ঝলমল আকাশ হতেই এই সব সুন্দরীরা তাদের রূপ মেলে ধরে হাওয়ার দোলে দুলছে গাছের ডালে। সেই দৃশ্য দেখে চোখ ফেরানো দায়। বাগ দেবীর আরাধনা দোরগোড়ায়। তাই মিস ইন্ডিয়া, বায়ো বল সুন্দরীরা সেজেগুজে প্রস্তুত।

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক এসিপির; চাওয়া হল CCTV ফুটেজ

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

ক্লাস চলাকালীন ঘরে ঢুকল বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে ছোটাছুটি খুদে পড়ুয়াদের

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ওজন তুলতে গিয়ে ছটফট করতে করতে ‘মৃত্যুর কোলে’ রোবট, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের