‘অনুপ্রবেশকারীদের সাহস বেড়ে গিয়েছে’, বেলদার সভা থেকে আক্রমণ মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলদা : প্রথম দফার নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী বৃহস্পতিবার ১৫২ আসনে হতে চলেছে নির্বাচন। তার আগে প্রচারে ঝাঁঝ বাড়িয়েছে সব রাজনৈতিক দলগুলো। রবিবার ৪ জায়গায় ৪টি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব জায়গাতেই বাংলায় বিজেপি সরকার আনার কথাই বলেছেন তিনি। সব সভাতেই মোদির মুখে উঠে এসেছে অনুপ্রবেশের কথা। তিনি বলেছেন, অনুপ্রবেশকারীদের সাহস বেড়ে গিয়েছে। মা-বোনেদের উপর অত্যাচার হচ্ছে। মানুষ তো ত্রাহি ত্রাহি করছে।

বিজেপি সরকার এসে অনুপ্রবেশকারীদের জবাব দেবে বলে জানিয়েছেন মোদি। এসআইআর শুরুর পর থেকে বিজেপির নেতারা বলে আসছে অনুপ্রবেশকারীদের কথা। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে। এখানে বার বার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সীমান্তে বিএসএফ কাদের? সেখানে আটকাতে পারছে না কেন? এই বিষয়ে কোনও কথাই শোনা যাচ্ছে না বিজেপি নেতৃত্বের গলায়। তাঁদের অভিযোগ, বাংলার এই নির্বাচন এই মাটির সমৃদ্ধি, পরিচয় রক্ষা করার জন্য। বাংলার পরিচয় হারানোর ঝুঁকি রয়েছে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বেলদাতেও সরব হয়েছেন।  নিজেদের ব্যর্থতা ঢাকতে তৃণমূলকেই দায়ী করলেন তিনি। 

এদিন ঝাড়গ্রামে ভিন্ন মুডে দেখা গিয়েছে মোদিকে। বাঙালির প্রিয় ঝালমুড়ি দেখা গেল মোদির হাতে। মুড়ি খেতে খেতে জনসংযোগ সারলেন তিনি। ঝালমুড়ি খেতে খেতে বিক্রেতার সঙ্গেও কথা বলেন তিনি। দিনে কত রোজগার হয়, সেই বিষয়েও কথা বলেন। পাশাপাশি এদিনের ৪ জনসভায় একাধিকবার বাংলা ভাষা ও শব্দের উচ্চারণ করতে শোনা গিয়েছে মোদিকে। ভোটের আগে বাঙালি অস্মিতাকে ছোঁয়ার চেষ্টা করেছেন তিনি। কখনও তাঁর গলায় শোনা গিয়েছে জয় ‘মা দুর্গা’, কখনও ‘জয় জোহার’, কখনও ‘জয় জগন্নাথ’, কখনও ‘হর হর মহাদেব’। 

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩