সুকান্তের সভায় টিফিন নিয়ে মারামারি বিজেপি কর্মীদের, চলল এলোপাথাড়ি কিল-চড়

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে বিজেপির সভায় এই ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিফিন নিয়ে ধুন্ধুমার কাণ্ড বিজেপির (BJP) সভায়! টিফিন বন্টন নিয়ে মারামারিতে জড়ালেন বিজেপির দুই গোষ্ঠী। তা আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সামনে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে বিজেপির সভায় এই ঘটনা ঘটে।

শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিজেপির কার্যকারিনী বৈঠক ছিল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনেই টিফিন নিয়ে সংঘর্ষে জরালেন বিজেপি কর্মীরা। এলোপাথাড়ি চলতে থাকে কিল চড় ঘুষি। সভায় হাজির ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্যও। বিজেপির নেতাদের সামনে মারামারিতে জড়িয়ে পড়ায় বেশ অস্বস্তিতে পড়েন সুকান্ত-মালব্যরা। অভিযোগ, শনিবার দলের বৈঠক উপলক্ষে পতাকা লাগাচ্ছিলেন বিজেপির এক গোষ্ঠীর লোকজন। সেই সময় ঘটনাস্থলে এসে অন্য গোষ্ঠীর লোকজন বাধা দিতে থাকেন। তার পরেই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। দফায় দফায় চলে কিল চড় লাথি।

তবে দুই গোষ্ঠীর মধ্যে মারামারির কথা স্বীকার করতে চায়নি বিজেপি নেতৃত্ব। প্রকাশ্যে মারামারির ঘটনা নিয়ের সাফাই দেওয়ার চেষ্টা করা হয় বিজেপির তরফে। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপির এক নেতা প্রথমে বলেন, টিফিন নিয়ে মারামারি হয়েছে। পরে তিনি আবার বলেন, এই ঘটনা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব নয়। এর পিছনে রাজ্যের শাসকদলের হাত থাকতে পারে। তৃণমূল পিছন থেকে কিছু লোকজন দিয়ে হয়তো করছে। পার্টির মধ্যে কোনও ব্যাপার নেই। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির অন্তর্কলহ বলে দাবি শাসকদলের।

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি