Loading live market data...
Loading active stocks...
Connecting...

আইএএস–আইপিএসদের এবার বর্ধিত হারে মহার্ঘভাতা, নির্দেশিকা জারি রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার মসনদে এসেছে বিজেপি। এই আবহে আজ, শুক্রবার সকাল থেকেই চর্চা শুরু হয়েছে মহার্ঘভাতার (‌ডিএ)‌। এবার আইএএস, আইপিএসদের বর্ধিত হারে মহার্ঘভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা বাস্তবায়িত হতে চলেছে বলে সরকারি সূত্রে খবর। নির্বাচনী সভা–সমাবেশ থেকে ক্ষমতায় আসলে মহার্ঘভাতার (‌ডিএ)‌ সমস্যা মেটানো হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেটাই এবার দিতে বিজ্ঞপ্তি জারি করা হল।

এদিকে ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা এবং বকেয়া সব মিটিয়ে দেওয়া হবে। এই কথা বলেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার তা শুরু হল বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারে কর্মরত সর্বভারতীয় ক্যাডারের অফিসারদের (আইএএস, আইপিএস–সহ অন্যান্যরা) বর্ধিত হারে মহার্ঘভাতা (ডিএ) দেওয়ার বিষয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, গত জানুয়ারি মাস থেকে তাদের কর্মী ও অফিসাররা ২ শতাংশ বর্ধিত হারে (মোট ৬০ শতাংশ) ডিএ পাবেন। এই কাজ হওয়ার পর রাজ্য সরকারি কর্মচারীরাও বর্ধিত ডিএ পাবেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই সংক্রান্ত নির্দেশিকা–সহ এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। সংশ্লিষ্ট নানা দফতরকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। এখনও নতুন সরকার শপথ নেয়নি। তৈরি হয়নি মন্ত্রিসভা। তবে তার আগেই এই খবর রাজ্যে সারা ফেলে দিয়েছে। রাজ্য সরকারে যাঁরা কর্মরত সর্বভারতীয় ক্যাডার তাঁরা এই বর্ধিত মহার্ঘভাতা পাবেন। নতুন সরকার শপথ নিয়ে মন্ত্রিসভা গঠনের পর রাজ্য সরকারি কর্মচারিদের কপালেও ছিঁড়তে পারে শিকে। এমন চর্চা থেকেই খুশির হাওয়া বইছে তাঁদের মনে।

এছাড়া রাজ্য সরকারের কর্মী এবং অফিসারদের ৪ শতাংশ বর্ধিত হারে মহার্ঘভাতা (‌ডিএ)‌ দেওয়ার কথা রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল। আর সেটি এপ্রিল মাস থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বিধানসভা নির্বাচন থাকায় আদর্শ আচরণবিধি কার্যকর হয়। তাই ওই সংক্রান্ত জটিলতার জন্য ডিএ নিয়ে অর্থদফতরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। নির্বাচনের আচরণবিধি বৃহস্পতিবার থেকে প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন। তাই সরকারি কর্মী মহলের আশা, খুব শীঘ্রই অর্থদফতর ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি দেবে। তাতেই খুশি রাজ্য সরকারি কর্মীরা।

ঘরে বসেই চাকরির সুযোগ, প্রায় দু’হাজার কর্মী নিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক, কারা যোগ্য?

আইপিএলে ‘হানিট্র্যাপের’ আশঙ্কা , কড়া নির্দেশিকা BCCI-এর

৬৮৯ পেয়ে নবম হুগলির উপায়ন, গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান

চিনি-মশলা ছাড়াই গরমে ঠান্ডা রাখবে ছাতুর শরবত! জানুন সহজ রেসিপি

আজই চূড়ান্ত সিদ্ধান্ত! দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ

৬৯৬ নম্বর পেয়ে মাধ্যমিকে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ

সদ্যোজাত শিশুর হাত–পা ইট দিয়ে বাঁধা, ভাগীরথী নদীতে ফেলে চম্পট অভিযুক্ত

পুলিশি জেরায় লকারের চাবি গিলে ফেললেন আসামি, উদ্ধার করতে ১০ কেজি কলা খাওয়াল পুলিশ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

৫টি সহজ পনির মেরিনেড যা প্রতিদিনের খাবারে এনে দেবে অসাধারণ স্বাদ

‘মায়ের জন্যই এমন সাফল্য এসেছে’, মাধ্যমিকে প্রথম হয়ে জানাল অভিরূপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার, জল্পনা তুঙ্গে