চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভুটান থেকে নেমে আসা ভারী বর্ষণের জলের ওপর নজরদারিতে কন্ট্রোল রুম খুলল সেচ দফতর

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: দেশে প্রবেশ করেছে বর্ষা। উত্তরবঙ্গের বিশেষত জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার জেলায় ভুটান (Bhutan) থেকে নেমে আসা জলের ওপর বাড়তি নজরদারি শুরু সেচ দফতরের।ইতোমধ্যেই দেশের কেরল রাজ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর নির্দিষ্ট সময়ের ৯ দিন আগেই প্রবেশ করেছে বর্ষা এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। এদিকে বর্ষা আসতেই নড়েচড়ে বসেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি (Jalpaiguri) সেচ দফতর। ১ জুন থেকেই চব্বিশ ঘণ্টার জন্য খোলা হচ্ছে বৃষ্টিপাত এবং নদী গুলোতে জলের গতিবিধির ওপর নজর রাখতে কন্ট্রোল রুম।

সম্প্রতি জলপাইগুড়ি সেচ দফতরের(Irrigration Department) পদস্থ আধিকারিক সহ আলিপুরদুয়ার,কুচবিহার জেলার সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে উত্তরবঙ্গ বন্য নিয়ন্ত্রণ কমিশনের জরুরি বৈঠক। এই প্রসঙ্গে সেচ দফতরের উত্তরবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক,জানিয়েছেন, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৪০ টি নদীর উৎস ভুটান যার মধ্যে ১০ টি ছোটো বাকিগুলো বড় নদী। গত ১৪ এবং ১৫ মে ভুটানের পারোতে এই নিয়ে একটি বৈঠকে আমরা অংশ নিয়েছিলাম। এছাড়াও বিভিন্ন এডভাইসোরি জারি করা হয়েছে।

পয়লা জুন থেকে ২৪ ঘন্টা ব্যাপী কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। বৃষ্টির পরিমাপ এবং জলের গতিবিধির ওপর নজর রাখতে। একই সঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি রাস্তার মেরামতির কাজ চলছে জোর কদমে। বর্ষা শুরু হওয়ার আগেই সমস্ত রাস্তার মেরামতির কাজ দ্রুত গতিতে শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Bhutan Rain water(CM Mamta Banerjee)। সেই নির্দেশ অনুযায়ী চলছে যুদ্ধকালীন ভিত্তিতে রাস্তা মেরামতির কাজ।

Published by:

Share Link:

More Releted News:

“শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

১৬ টি মাইকে ভেসে উঠবে হনুমান চাল্লিশা, মিনাখাঁয় গড়ছে শ্রীরাম টাওয়ার

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

বেপরোয়া গতির জের! ‘পুলিশ’ লেখা বাসের ধাক্কায় দুর্ঘটনা, আহত অন্তত ১৫

গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, গ্রেফতার ৩

ভোটের আবহে পতাকা টাঙানোকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ