রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রাতে অনেক রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট করা হয়। সেই বিষয়টা এবার নির্মূল করা হবে,’ আজ, শুক্রবার বিধাননগর থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথাও ইচ্ছাকৃতভাবে যানজট তৈরি করা হয়েছে এমন ঘটনা দেখলে আমজনতাকেই সেই বিষয়ে অভিযোগ জানাতে নির্দেশ দিলেন তিনি। সেই বিষয়ে একটি টোল ফ্রি নম্বর চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন বিধাননগরে নতুন ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি বলেন, ‘রাতের শহরে কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে যানজট তৈরি করা হচ্ছে। সেটার উপর নজরদারি চালানো হবে। কোথাও ইচ্ছাকৃতভাবে যানজট হয়েছে মনে হলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানান। সেই কারণে একটি টোল ফ্রি নম্বর চালু করেছি। সেটি হল- ১৮০০৩৪৫৮৯৯২। এই নম্বরে অভিযোগ জানান।’

আরও পডুন: বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিগত জমানায় পুলিশকে তোলা আদায় করতে বাধ্য করা হয়েছিল এবং ট্রাফিক, এনফোর্সমেন্ট, অ্যান্টি-করাপশন, কোস্টাল ও আইবি দফতরের চরম অবহেলা হয়েছিল। উত্তরপ্রদেশে যেখানে প্রতি লাখে ২০০ জন পুলিশ রয়েছে, সেখানে বাংলায় সংখ্যাটা মাত্র ১০৬। প্রায় ৪,০০০ পুলিশি গাড়ি বিমা ছাড়া ও ১৫ বছরের পুরোনো অবস্থায় ধুঁকছিল। বর্তমানে অঙ্কুরহাটি, সাঁতরাগাছি, বাগুইআটি বা চায়না পার্ক সংলগ্ন এলাকার ট্রাফিক ধীরগতিতে থাকার মূল কারণ জুন থেকে টানা বৃষ্টি এবং আরভিএনএল (RVNL) ও জাতীয় সড়কের নির্মাণকাজ চলছে। দ্রুত সেই সমস্যা মিটে যাবে।’

দার্জিলিং ও কালিম্পং-য়ের সড়ক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বিষয়ে এদিন তিনি বলেন, ‘২০২৩ সালের অক্টোবরের প্রাকৃতিক দুর্যোগের পর ভাঙাচোরা রাস্তা ও বিপজ্জনক বাঁক মেরামতে জিটিএ (GTA)-কে ৪৬৫টি স্কিমে ২৪৯ কোটি টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া রাজ্য বাজেট বরাদ্দ থেকে আরও ৩১৩ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে, যার সাহায্যে প্রশাসক মহান্তির নেতৃত্বে পুজো ও পর্যটন মরশুমের আগেই পাহাড়ের পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে। তবে দার্জিলিং ও কালিম্পং-য়ের পরিস্থিতি ভয়ানক। শহরের মূল রাস্তার প্রায় ৬০ শতাংশ এলাকা জুড়ে যত্রতত্র গাড়ি পার্কিংয়েরজেরে মারাত্মক যানজট তৈরি হচ্ছে, যা স্কুলপড়ুয়াদের নিরাপত্তার ক্ষেত্রে চরম ঝুঁকিপূর্ণ।’

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর