সংশোধনাগারে শনাক্তকরণের সময় দেশরাজকে দেখেই চিনতে পারল মা ও ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: নদিয়ার কৃষ্ণনগরে ঈশিতা মল্লিক খুনে মূল অভিযুক্ত দেশরাজ সিংকে শনাক্তকরণের জন্য ঈশিতার মা কুসুম মল্লিক(Kusum Mallick) ও ভাইকে নিয়ে আসা হয়েছিল কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে(Krishnanagar Jail)। সেদিনের তার মেয়েকে খুন করেছিল এই দেশরাজ । এমনটাই অভিযোগ ছিল।তাকে দেখা মাত্রই চিনতে পেরেছে মা এবং ভাই। সূত্রের খবর, অভিযুক্ত দেশরাজকে সনাক্তকরণের সময় দেখামাত্রই তাকে ঠাটিয়ে চড় মারতে ইচ্ছে হয়েছিল মায়ের। কিন্তু নিজেকে সংযত করে নেন নিহত ছাত্রীর মা। কৃষ্ণনগরের নিহত ছাত্রীর মা কুসুম মল্লিক চাইছে, পুলিশ প্রশাসন এবং আদালতের কাছে তার মেয়ের খুনের বদলা হিসেবে দৃষ্টান্তমূলক সাজা অর্থাৎ ফাঁসি হোক দেশরাজের। একই দাবি জানিয়েছেন নিহত ছাত্রীর বাবাও।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,ঈশিতা খুনের ঘটনায় এক সপ্তাহের মাথায় গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত দেশরাজ সিংকে। উত্তর প্রদেশ থেকে তাকে গ্রেফতার করে কৃষ্ণনগর পুলিশ জেলার বিশেষ দল। ট্রানজিট রিমান্ডে তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়। গত সোমবার দুপুরে কৃষ্ণনগরের বাসিন্দা এক ছাত্রী ঈশিতা মল্লিককে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। ঘটনার তদন্ত শুরু হওয়ার পর দেশরাজ সিং নামে এক যুবকের বিষয় সামনে আসে। দেশরাজের সঙ্গে এক সময় সম্পর্ক থাকলেও পরে ওই নিহত তরুনী সম্পর্ক ছেড়ে বেড়িয়ে আসতে চাইছিল। আদতে উত্তরপ্রদেশের(Uttarpradesh) বাসিন্দা দেশরাজ খুন করে উত্তর প্রদেশে পালিয়ে গিয়েছে বলে সন্দেহ ছিল তদন্তকারীদের।

উত্তরপ্রদেশে পাড়ি দেয় কৃষ্ণনগর পুলিশের একটি দল। তার আগে দেশরাজের মামা কুলদীপ সিংকে গ্রেফতার করে পুলিশ।অবশেষে উত্তরপ্রদেশে হানা দেওয়ার পর সেখান থেকেই গ্রেফতার হয় দেশরাজ। এর আগে শনিবারই দেশরাজের মামা কুলদীপ সিংকে(Kuldip Singh) গুজরাট থেকে গ্রেফতার করেছিল কৃষ্ণনগর পুলিশ। দেশরাজের বিরুদ্ধে ঈশিতাকে (Isita)গুলি করে খুন করার অভিযোগ । দেশরাজের মামা কুলদীপ যাবতীয় পরিকল্পনায় তাকে সহায়তা করেছিল এবং ভুয়ো নথি বানিয়ে পালাতে সাহায্য করেছিল বলে জানতে পারে পুলিশ।

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি