ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় বিহারের আয়কর দফতরের অফিসারের স্ত্রীর মৃত্যু, আহত শিশু সহ ৩

Share:

নিজস্ব প্রতিনিধি,ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে বিহারের আয়কর দফতরের এক অফিসার এবং তার পরিবার। মর্মান্তিক এই দুর্ঘটনায় ওই আয়কর দফতরের অফিসারের স্ত্রীর মৃত্যু হয়।শনিবার জাতীয় সড়কে(National High Way) মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক ।গুরুতর আহত দুই শিশু ও তিন জন।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার(Islampur P.S.) ধনতলার ভাঙাপুল এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিলিগুড়ি থেকে আয়কর দপ্তরের অফিসার সহ তাঁর পরিবার একটি ছোট গাড়ি করে বিহারের পাটনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।ইসলামপুর থানার ধনতলার ভাঙাপুল এলাকায় জাতীয় সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে।

ফলে ঘটনাস্থলেই আয়কর অফিসারের স্ত্রীর মৃত্যু হয় এবং গাড়িতে থাকা অন্যরা গুরুতর আহত হন।আহত আয়কর অফিসার রিত্তিক সিং(Rittik Singh) – এর অবস্থা আশংকাজনক থাকায় কর্মরত চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে(North Bengal Hospital) রেফার করে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই শিশু সহ তিন ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে(Islampur Hospital) চিকিৎসার জন্য নিয়ে যান।পরিবার সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম বৈষ্ণবী সিং (৩৫)। তাঁর বাড়ি বিহারের পাটনার সম্পথ চক এলাকায়। মৃতার স্বামী রিত্তিক সিং বিহার রাজ্যের ইনকাম ট্যাক্স বিভাগের একজন উচ্চপদস্থ অফিসার বলে জানা গেছে।

খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। শিশু দুটিকে পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এই দুর্ঘটনা কিভাবে ঘটলো তা জানতে পুলিশ এই গাড়িটি ফরেনসিক করানোর সিদ্ধান্ত নিয়েছে।

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?